অপর্ব এক সুন্দরী মেয়ে একটা ওষুধের দোকানের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে।
মনে হচ্ছে সে যেন দোকানের ভীড় কমার জন্য অপেক্ষা করছে।
দোকানের মালিক তার দিকে বেশ সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে।
মাঝে মাঝে ভাবছে সে এমন কিছু কি কিনতে এসেছে যেটা সবার সামনে কিনতে লজ্জা পাচ্ছে। ""
এই ভেবে দোকানের মালিক মনে মনে চাইছে যেন দ্রুত ভীড় টা কমে যায়,
তাতে দোকানের বেচাকেনা কমলে কমুক। ,,।
যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে দোকানটা একটু ফাকা হলো।,
মেয়েটি তখন দোকানে ঢুকে দোকানের মালিককে ঈশারায় কাছে ডেকে
সলজ্জ ভঙ্গীতে একটুকরো কাগজ এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল, `
আংকেল,, আমার না,,,,আমার না,,,,কি করে যে বলি,,,, আমার না
এক ডাক্তারের সঙ্গে বিয়ে পাকা হয়েছে।
আর আজ ওর প্রথম চিঠি পেয়েছি।
ডাক্তারের হাতের লেখা তো আপনারাই পড়তে পারেন।
তাই একটু পড়ে শোনাবেন?? আমি না কিচ্ছু বুঝতে পারছি না!!!!!
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




