
সহিহ বুখারীতে বর্ণিত আছে, আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলে পাক (সাঃ) বলেন, “কেবল মাত্র তোমাদের আমল, তোমাদের কাওকে রক্ষা করবে না।” তারা জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল! এমনকি আপনাকেও না?’ তিনি উত্তর করলেন, ‘আমাকেও না, যদি না তিনি আমাকে তাঁর দয়া দ্বারা আচ্ছাদিত করতেন। .......
জাবির (রাঃ) হতে বর্ণিত হাকিমে উল্লেখ আছে, নবী কারিম (সাঃ) বলেন যে, জিবরাইল (আঃ) বলেন, এক ব্যক্তি পাঁচশত বছর আল্লাহর ইবাদত করেছিলো পাহাড়ের উপরে ও সমুদ্রের মধ্যে থেকে। এর পর সে আল্লাহ নিকট সেজদারত অবস্থায় মৃত্যু কামনা করলেন। প্রত্যেক বার উঠা নামার সময় আমরা তাকে অতিক্রম করতাম আর আমরা লিখিত পেতাম যে (প্রাক অনন্তর জ্ঞ্যান হতে) বিচার দিবসে সে পুনরুত্থিত হবে এবং মহান ও সর্বশক্তিমান আল্লাহর সামনে দাড়াবে। আল্লাহ বলবেন,‘ আমার ক্ষমার উৎকর্ষে আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও।’ বান্দা বলবে, ‘হে আমার পালন কর্তা, বরং আমার কৃত কর্মের উৎকর্ষে।’ এই ঘটনা তিনবার ঘটবে। তারপর আল্লাহ তাঁর ফেরেশতাদেরকে বলবেন, ‘ তার কৃত কর্মের বিপরীতে আমার নিয়মত ওজন করো’, এবং তারা দেখবে যে, দৃষ্টি শক্তির নিয়মত একাই তার পাঁচশত বছরের ইবাদতকে নিয়ে নিয়েছে। শরীরের অন্যান্য নিয়ামত এখনো বাকি আছে। তিনি বলবেন ‘ আমার বান্দাকে আগুনে দাও’। তাকে টেনে হিচড়ে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর সে আর্তনাদ করতে থাকবে, ‘আপনার ক্ষমার উৎকর্ষে আমাকে জান্নাতে প্রবেশ করান।‘এর পর সে জান্নাতে প্রবেশ করবে। হযরত জিরাইল (আঃ) এই বলে চলে গেলেন, ‘ হে মোহাম্মদ (সঃ), সব কিছু আল্লাহর ক্ষমার কারণে ঘটে’।
(ফেবু থেকে সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

