সরকার যখন ক্ষমতায় আসে আমাদের আশা ছিল আমরা দীর্ঘদিনের কলঙ্ক মিটাতে পারব......।। আস্তে আস্তে বিচার শুরু হল। জনগনের মনে আশা সঞ্চার হল......। কিন্তু কি হল ??? বিচার কার হল???? ফাঁশি কার হল????? আর যাবজ্জীবন কে পেল????
ফাঁশি হল তার যাকে খুঁজে বের করে ফাঁশি দিতে দিতে সরকারের সময় শেষ। আর যাবজ্জীবন হল তার যে কিনা দেশেই আছে। অথচ ৪০০ খুনের শাস্তি যে কোন দিক থেকে যাবজ্জীবন তা জানতাম না। আব্দুল কাদের মোল্লা কে ফাঁশি দিলে আজকেই কার্যকর করা সম্ভব, কিন্তু বাচ্চু রাজাকারের না!!! আর দেশে আরো যারা যুদ্ধাপরাধী আছে তাদের শাস্তি তো আস্তে আস্তে মনে হয় ২ মাস, ৩ মাস এ নামবে।। যাকে দেশ থেকে পালায় যেতে দেয়া হল সে ফাঁশি পেল, আর যে দেশে আছে সে কিছুই না!!! অনেকেই বলবেন কিছুই না কই????? যাবজ্জীবন পাইল তো!!! ভাই, আজকে যাবজ্জীবন , কালকে অসুস্থতার প্যারোল ...... পরশু জামিন...... অনেক কিছুই বাকি ......... পালিয়ে থাকা রাজাকার ভাই কে ফাঁশি দিয়ে দেখাল যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি (ইয়েসসস...)...।। আর দেশের মধ্যে থাকা জনকে যাবজ্জীবন দিয়ে দেখালাম "আরে!! আমরা তো একত্রেই দেশ চালাইসি!!! "" উফফ!! আর লেখতে পারি না...... তাইলে লেখা আর শেষ হবে না...... তার চাইতে শারলক হোমস উপন্যাস টা পড়তেছিলাম... ওইটা পরি......।।আর এতক্ষনে ঠিক ই বুঝতে পারছেন কেন আমি "কি সুন্দর চিত্রনাট্য" নাম দিছি ............
ও আর একটা কথা!!! যাদের লেখালেখির অভ্যাস আছে তাদের বলছি। এখন তো আমি শারলক হোমস পড়তেসি। আপনাদের কেউ এখনকার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে লেখা শুরু করেন... কিছুই না। খালি পেপার এ রেগুলার যা লেখে ওগুলাই লিখবেন.........।। আমি সিওর, ৫০ বছর পর... কেউ আর শারলক হোমস পড়বে না......... আপনার লেখা "যুদ্ধাপরাধীদের বিচার" পড়বে...... "'অ্যা' গ্রেট বাংলাদেশি থ্রিলার" ............
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



