somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কে এবং কি বিশ্বাস করি

২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লিখাটি প্রথম পাতার জন্য নয়। ভবিষ্যতে আমার সম্পর্কে যানতে চাইলে লিন্ক হিসেবে ব্যবহার করবো। কোনো + বা - এর জন্য না।
========================================

আমি এই সাইট-এর একজন অনিয়মত পাঠক। নিয়মত হতে চাই। মন্তব্য দিতে নিক লাগে তাই একটি আইডি খুললাম।

পেশায় কম্পিউটার স্পেশিয়ালিষ্ট। শিক্ষায় ইলেক্ট্রিকেল ও ইলেক্ট্রনিক্স ইন্জিনিয়ার। চাকুরী করি টেলিকম সেক্টরে।

থাকি ঢাকাতে। বয়স ৩৫।

ইসলাম আমার ধর্ম। আমি বিশ্বাস করি--

√ আল্লাহ এক, তার কোনো শরীক নেই। মুহাম্মাদ (স:) তার বান্দা এবং রাসূল।
√ অন্যান্ন সকলকিছুর মত, আকাশে বা মাটিতে যত কিছু আছে, মানুষও আল্লাহর সৃষ্টি। মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন এবং মানুষের কল্যানের জন্য যুগেযুগে মানুষের মধ্য হতে স্রেষ্ঠ কিছু বাছাই করা বান্দাকে নবী বা রাসূল মনোনিত করেছেন যেন তারা মানুষকে সঠিক পথ বাতলে দিতে পারেন। রাসূলদের উপর বিভিন্ন মাধ্যমে আল্লাহ কিতাব নাযিল করেছেন। কুরআন হলো সর্বশেষ নাযিলকৃত কিতাব।
√ নবী বা রাসূলগন নিষ্পাপ। তারা আমাদের মতই মানুষ, তাই মানবিক ভুল ত্রুটির উর্ধে নয়। তবে আল্লাহ তাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, তারা গুনাহ হতে পবিত্র।
√ হযরত মুহাম্মাদ (স:) আমাদের জন্য মনোনিত রাসূল, শেষ নবী, সর্বস্রেষ্ঠ মানুষ। তারপর আর কোনো নবী আসার প্রয়োজন নাই, তিনিই আখেরী নবী।
√ আল্লাহ ফেরেস্তা সৃষ্টি করেছেন, তারা আল্লাহর হুকুম। তারা নারী বা পুরুষ নয়। তারা আল্লাহর আদেশে এই মহাবিশ্ব পরিচালনায় বিভিন্ন দায়িত্য পালন করে থাকে।
√ মৃত্যুরপর আমাদেরকে আবারো জীবিত করা হবে, সেটা আখেরাতের জীবন। পৃথিবীতে আমাদের ভালো বা মন্দ কাজের উপর বিচার হাশর-এর ময়দানে করা হবে। এই বিচার হবে খুবই ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত। কারো উপর কোনো যুলুম করা হবে না। বিচারের ফয়সালা অনুযায়ী কেহ পুরষ্কার বা শাস্তি সরূপ বেহেস্ত বা দোজোখে প্রবেশ করবে। এটিই হবে তাদের স্থায়ী নিবাস।
√ ভালো বা মন্দ সব কাজের ফয়সালা আল্লাহর ইচ্ছাতেই হয়। মানুষ (এবং জিন) কে তিনি নিজনিজ স্বাধীনতা অনুযায়ী কাজ করার, হোক তা মন্দ বা ভালো, এখতিয়ার দিয়েছেন।কিন্তু সব কাজে তিনি সন্তুষ্ট হন না। যে কাজ আল্লাহ ও তার রাসূলের বিধান মোতাবেক হয় শুধু সেই কাজেই তিনি খুশি হন।
√ কুরআন আমাদের জন্য হেদায়েতের মূল উৎস, যা অবিকৃত অবস্থায় জীব্রাঈল (আ:) -এর মাধ্যমে হযরত মুহাম্মাদ (স:) উপর নাযিল হয়েছে এবং এখন পর্যন্ত হুবহু তাই আছে। হাদীস রাসূল (স:) এর কথা, কাজ ও কাজের সমর্থন যা সাহাবী, তাবেঈ এবং তাবেঈনদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। তবে কুরআনের মত শুরু থেকেই লিখিত আকারে সংগৃহিত না হওয়ায় কিছু হাদীসে সন্দেহের অবকাশ থেকে যায়। বিখ্যাত কিছু হাদীস সংকলক তাই অনেক গবেষণা করে বিশুদ্ধ হাদীসের সংকলনের চেষ্টা করেছেন, যদিও সব হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে সকল সংকলক ঐক্যমতে পৌছাননি। এই কারনে কেহ কোনো হাদীসের বিশুদ্ধতে অস্বীকার করলে কাফের হয়ে যায়না, যেমনটা হয় কুরআনের আয়াতের ক্ষেত্রে। তবে আহলে সূন্নাহ-আল-জামায়াত-এর আলেমগন যে সব ব্যাপারে ঐক্যমত, তা অস্বীকার করলে কাফের হওয়ার ভয় আছে।
√ রাসূল (স:) -এর সাহাবীগন হলেন স্রেষ্ঠ উম্মত। তারা সমালোচনার ঊর্ধে। তবে তারা নবীদের মত নিষ্পাপ বা গুনামুক্ত নয়। সমালোচনার উদ্দেশ্য ছাড়া, ইতিহাস হতে তাদের কাজের শিক্ষা নেওয়া দোষের কিছু না। তারা হলেন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ।
√ রাসূল (স:) বিদায় হজ্জ্বে আমাদের জন্য কুরআন এবং হাদীস (সুন্নাহ) রেখে গেছেন। কোনো বিষয়ে আমাদের মধ্যে মতভেদ দেখা দিলে প্রথমে কুরআন -এর ফয়সালা মেনে নিতে হবে। এরপর হাদীস, এরপর সাহাবী, এরপর তাবেঈ এবং তাবেঈনদের আ'মল।

আমি একটা ভুলোমনা মানুষ। কিছুই মনে রাখতে পারিনা। এর মধ্যে মানুষের নাম অন্যতম।
ক্রীকেট, ফুটবল, দাবা, কেরম ও টিটি পছন্দ করি।
দোষেগুনে ভরা একজন অতি সাধারন মানুষ। কাউকে গালি দেইনা, আমাকে কেউ দিক তাও পছন্দ করি না। কম্পিউটারটাই ভালো জানি। খুব ভালো জানি বলা যায়।

সৎ থাকতে চাই, ব্লগে নিয়মত লিখতে চাই, সকলের কল্যান চাই। দোয়া করবেন।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিক এবং আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেক, আমীন।

আস-সালামু-আ'লাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহু।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×