দিপুমনিদের ঘুষের ৫ হাজার রিয়াল দিতে না পারায় তিন বছর ধরে সৌদি জেলে বন্দী ধামরাইয়ের দরিদ্র হাবিবুর ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের ঘুষের ৫ হাজার রিয়াল দিতে না পারায় সাড়ে তিন বছর ধরে সৌদি আরবের জেলে বন্দী জীবনযাপন করছেন ধামরাইয়ের দরিদ্র পরিবারের সন্তান হাবিবুর রহমান। স্ত্রী সালমা আক্তার দুই ছেলে ও বৃদ্ধ শ্বশুরকে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। সৌদি কারাগার থেকে অন্যের সাহায্যে প্রায়ই ফোন করে কান্নাকাটি করে দেশে ফিরিয়ে নেয়ার আকুতি জানান হাবিবুর রহমান। কিন্তু সহায়-সম্বলহীন হতদরিদ্র এ পরিবারটি এখন নিঃস্ব। তাদের পক্ষে এত টাকা খরচ করে হাবিবুর রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই তারা দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা ও দয়াবান ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন।
ধামরাইয়ের শরীফবাগ এলাকার বাসিন্দা সমন আলী বেপারীর ছেলে হাবিবুর রহমান ভাগ্য ফেরাতে ২০০৬ সালে আড়াই লাখ টাকা ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমান। কনস্ট্রাকশনের কাজ নিয়ে সৌদি আরবে গেলেও তার আয়-রোজগার তেমন ভালো
ছিল না। তিন বছর একইভাবে চলে যাচ্ছিল তার। ধারদেনা তখনও সব পরিশোধ হচ্ছিল না। তাই ২০০৯ সালের প্রথম দিকে তিনি পুরনো লোহা, ফেলে দেয়া বিভিন্ন অ্যালুমিনিয়াম সামগ্রী কুড়ানো শুরু করেন। সৌদি সরকার এ ধরনের টোকাইয়ের কাজ নিষিদ্ধ ঘোষণা করে। একদিন তার বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠায়। আদালত তাকে এক বছর কারাদণ্ড দেয়। ২০১০ সালের প্রথম দিকে তার সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু দীর্ঘ তিন বছর ধরে তিনি বিনাবিচারে কারাগারে বন্দীজীবন কাটাচ্ছেন। এরই মধ্যে সৌদিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা একাধিকবার তার সঙ্গে কারাগারে সাক্ষাত্ করেছেন। কর্মকর্তারা তাকে মুক্ত করতে ৫ হাজার সৌদি রিয়েল চেয়েছেন ঘুষ হিসেবে। কারারুদ্ধ হাবিবুর রহমানের পরিবারের পক্ষে তা দেয়া সম্ভব হয়নি। কারাগার থেকে প্রায়ই হাবিবুর রহমান তার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছে ফোন করে কান্নাকাটি করেন টাকা সংগ্রহ করে তাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য। এদিকে কারারুদ্ধ হাবিবুর রহমানের দুই ছেলে সেলিম হোসেন এসএসসি পরীক্ষার্থী ও শাওন হোসেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অর্থাভাবে তাদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে। এসএসসি পরীক্ষার্থী সেলিম হোসেন সপ্তম শ্রেণীতে পড়াকালে বাড়ির একটি গাছে উঠলে কাছ দিয়ে যাওয়া হাই বোল্টেজের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে মেরুদণ্ডে আঘাত পায়। মেধাবী এ ছাত্রকে চিকিত্সার অভাবে পঙ্গুত্ব বরণ করে হুইল চেয়ারে চলাফেরা করতে হচ্ছে। ধামরাইয়ে শরীফবাগের বাড়িতে গেলে তাদের জীর্ণ কুঁড়েঘরে কথা হয় হাবিবুর রহমানের বৃদ্ধ বাবা সমন আলীর সঙ্গে। তিনি জানান, তাদের সংসার আর চলছে না। অর্ধাহারে অনাহারে চলছে তাদের দিন। তিনি সরকার ও দেশের দয়াবান লোকদের সাহায্য চেয়েছেন তার ছেলেকে মুক্ত করতে। হাবিবুর রহমানের স্ত্রী সালমা আক্তার ও একই আকুতি জানিয়েছেন।
ধামরাইয়ের দরিদ্র হাবিবুর ঘুষ না দেয়ায় তিন বছর ধরে সৌদি জেলে বন্দী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন