আর কয়েক ঘন্টার মধ্যে ক'দিনের জন্য বেড়াতে যাচ্ছি আটলান্টাতে। একটু আগে ড্রাইভিং ম্যাপটা ডাউনলোড করে দেখলাম। আমার বাসা থেকে গন্তব্যস্থলের দুরত্ব হচ্ছে প্রায় এক হাজার কিলোমিটার। ড্রাইভ করে যেতে সময় লাগবে প্রায় নয় ঘন্টার মতো। আর পথে থামলে সময় লাগবে আরও অনেক বেশী। অবশ্য বউ বলেছে ড্রাইভিং করতে সাহায্য করবে। কিন্তু ভেবে দেখলাম, বাচ্চা কাচ্চা সামলাবার চেয়ে একা একা ড্রাইভিং করা অনেক আনন্দদায়ক হবে। তাই আবারও চিন্তা করে উত্তর দিলাম, দেখা যাবে। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার দরকার। কিন্তু এখন বসেছি ব্লগিং করতে।
বাসায় বউ থাকলে ভাল আর খারাপ দু'দিক আছে। ভাল দিক হচ্ছে, নিজেকে কোন কিছু গুছাতে হয় না। বউ নিজ দায়িত্বে করবে। খারাপ দিক হচ্ছে, প্রাইভেসী থাকে না। যেমন, এখন এসে যখন দেখবে আমি ব্লগিং করছি, তখন তুমুল তোলপাড় শুরু হলেও হতে পারে। তাই, দরজা বন্ধ করে লিখছি। এতো লং ড্রাইভে বাচ্চাদের সবচেয়ে বেশী কস্ট হয়। এক ধরণের শাস্তি। বেল্ট বেঁধে সীটে বসে থাকতে হয়। উঠার কোন জো নেই।
যাচ্ছি আমার বউয়ের কাজিনের বাসায়। শ্বশুর পক্ষীয় লোকজনদের বাসায় গেলে রাজকীয় যত্ন পাওয়া যায়, আবার উল্টোপাল্টা করলে বদনাম হওয়ার চান্সও থাকে। তাই, ভাবছি মুখ সংযত করে চলার চেস্টা করতে হবে। কাওকে ক্ষেপানোর চেস্টা করা যাবে না। অন্যথায় ফেরার পথে যাত্রী সংখ্যা কমে যেতে পারে। এখন প্ল্যানমাফিক শুরু হোক যাত্রা। পথের মাঝে থামব ক'বার। সাথে ল্যাপটপ আছে। ইন্টারনেট কানেকশন থাকবে মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে ব্লগে এসে আপডেট যোগ করা যাবে।
সময়: ১২/২৮/০৭ সকাল ৯:৫২
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।