অবশেষে সাড়ে নয় ঘন্টায় এক হাজার বর্গমাইল অতিক্রম করে রাত সাড়ে নটায় আটলান্টায় কাজিনের বাসায় হাজির হলাম। পথে দু'বার থামলাম প্রায় এক ঘন্টার জন্য। ঝড়ের কবলে পড়লাম বেশ ক'বার। মুষলধারে বৃস্টি। সামনে অন্ধকার। চোখেও অন্ধকার দেখা শুরু করলাম। তার মাঝে দৈত্যাকৃতির ট্রাকগুলো পাগলা ঘোড়ার মতো রেসিং করা শুরু করল। ঘন্টায় ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার গতিতে গাড়ী চলল। অবশ্য ঝড়ের কারণে এই গতি প্রায় ৮০ কিলোমিটারে নামিয়ে আনতে হলো। না হলে আরেকটু কম সময় লাগতো।
বাসা থেকে ভার্জিনিয়া স্টেট অতিক্রম করতে ১৯২ মাইল ড্রাইভ করতে হলো। প্রবেশ করলাম নর্থ ক্যারোলাইনা স্টেটে। প্রায় ২৪০ মাইল ড্রাইভ করে নর্থ ক্যারোলাইনা অতিক্রম করে প্রবেশ করলাম সাউথ ক্যারোলাইনাতে। আরও ১৩৯ মাইল ড্রাইভ করে জর্জিয়া স্টেটে প্রবেশ করলাম। তেল খরচ হলো প্রায় ২৭ গ্যালন। প্রায় ৬৫ ডলারের। আগামীকাল মিউজিয়াম দেখার প্ল্যান আছে। আজকের কিছু ছবি আর ভিডিও আপলোড করে দিলাম।
পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন