নির্বাসন
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে ছন্দ সরস্বতী কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
চারিদিকে বিব্রত হিংসার রাজ্যে
হেথা রুদ্র আস্ফালন
ফেনায়িত ক্রোধে
বিধ্বস্ত বিপন্ন তব আসন।
হে মোর প্রেয়সী কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
আর্তনাদ চিৎকারের অন্তরালে
লুকিয়ে থাকে রাজাকার,রাবন লঙ্কার
নেই কোনো শাসন
বিধ্বস্ত বিপন্ন তব আসন।
হে মোর রুদ্রমূর্তি কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
ভিখারি বেশে ঘুরে পথে পথে
যাবে সখীরা পতিতালয়ে
ক্ষুধার রাজ্যে রানী হয়ে
বিধ্বস্ত বিপন্ন তব আসন।
হে কবিতা,আমার হৃদয়ে
তব প্রেমের সিংহাসন পেতে
অশান্তির তিক্ত জীবনের
প্রতিকুল সংগ্রামে
কখনো তোমায় ডাকিব না আমি
আমার কবিতার ছদ্মনামে।
হে কাব্য রুদ্র সুরে
বিভেদের ভেদাভেদ ভুলে গিয়ে
বসন্তের আকাশে চিরসুন্দর কারুকাজে
স্বপ্নের সফল রুপের ভেলা নিয়ে
পদাঘাত আনো অসুরের দ্বারে
মানবতা যেথা আর্তনাদে কাঁদে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
প্রথমেই বলে নিতে হবে, ইসলামে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অশেষ সম্মান দেওয়া হয়েছে। মুসলমানদের যখন খুবই খারাপ অবস্থা, তখন এই বদর যুদ্ধে নবীজির নেতৃত্বে অংশগ্রহণ করেন একদল মুষ্টিমেয় সাহাবী। সেই বদর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন