বার বার কেন স্বপ্ন দেখি! বার বার কেন
স্বপ্ন ভাঙার শব্দ শুনি? আমরা বার বার কেন মরি?
একাত্তরে ওরা কি আমাদের মরতে শেখায়নি?
আমরা অর্থহীন ভাবে বার বার মরে যাই আর বাংলার
অপরাজিতার মত নীল আকাশ ধূসর হতে হতে
ওর শরীর থেকে সব কবিতা মুছে যাচ্ছে, এভাবে ঘাতকদের
রক্তের স্বাদ দিতে থাকলে একদিন সব রক্ত ফুরিয়ে যাবে,
বাঙালী হারিয়ে যাবে বিশ্বের মানচিত্র থেকে, বন্ধুরা! স্বপ্নবাজ
কাঁচ পোকা আর ঘাস ফড়িঙেরা! আর একটি মাত্র যুদ্ধেই
মিমাংসিত হোক এই দেশ মৌলবাদী ঘাতকের নয়,
আওয়ামীলীগ কিংবা বিএনপির নয়, এদেশ আমাদের!
মানবতা আর মানুষের এই বাংলাদেশ!
একাত্তরের বীর শহীদেরা রক্তের বদলে
ছিনিয়ে এনে দিয়েছিলো স্বাধীনতার দলিল,
দখলতো পাইনি! প্রজন্ম একাত্তর, এসো
আর একবার রক্ত ঢালি
এবং শেষবার,
দখল নেই
স্বাধীনতার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



