বাঙ্গাল মুলুকের নারীমুক্তি আন্দোলনের দোহারগণ
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারী মুক্তি আন্দোলনের দোহারগণ!
অফ গেলে ভালো লাগে। পুরুষের খেলায় আপনারা চিরদিনই দুধভাত ছিলেন আজও দুধভাতই আছেন, এখন নারীমুক্তি নারীমুক্তি খেলা বন্ধ করলে ভালো লাগে। একজন নারী যখন মাঝরাতে পুরুষের লাথি খেয়ে আর্তনাদ করে আপনারা ‘ব্যাক্তিগত’ তুলোর বালিশ কানে চেপে পাশ বদলান। এই দেশে এই সমাজে নারীমুক্তি আন্দোলনের আওতা ততটুকুই যতটুকু পুরুষ চায়। নারীর যন্ত্রণা নারীর আর্তনাদ যতক্ষণ সে লাশ না হচ্ছে ততক্ষণ ব্যাক্তিগত, পুরুষের দেয়া যন্ত্রণার ক্ষত যতক্ষণ পেকে রক্তপুঁজে দুর্গন্ধ ছড়িয়ে নৈব্যাক্তিক হয়ে না উঠছে ততক্ষণ এই ‘ব্যাক্তিগত’ বিষয়ে কানপাতা মানা। এর পরের কাজটুকু মিউনিসিপ্যালিটির ময়লার গাড়ীর মতো কিছু মানবাধিকার সংস্থার, যাদের মুখ বন্ধ রাখার জন্য এই পুরুষ তাবেদার সময় এবং রাষ্ট্র সাজিয়ে রেখেছে কিছু কসমেটিক আইন, তার আবার বাহারী নাম- শিশু ও নারী নির্যাতন আইন, যখন প্রয়োজন পড়ে তখন এই আইন নির্যাতনকারী পুরুষকেই দেয় সুরক্ষা। এর আবার আছে তাৎক্ষণিক এক চমক ছয়মাসের জেল, এই চমক ধারে কাটে শুধু বিত্তহীন পুরুষদের। অন্যদের পুলিশ খুঁজেও পায় না। এই আইন নির্যাতিত নারীটির শেষ পর্যন্ত কোনো কাজে আসে না। সংস্থাগুলো তাৎক্ষণিক হাউকাউ করে সংস্থাগুলো পায় কিছু ক্রেস্ট হাততালি, নারী আবার যে ব্যাক্তিগত সেই ব্যাক্তিগত। পুরুষ তার ব্যাক্তিগতকে ঘরের ভেতর পিটিয়ে চলে গেলো কোনো নারীমুক্তি আন্দোলন নিয়ে গলাবাজি করতে, নারীটি কোনো মতে উঠে থানায় গেলো মামলা করলো আইন বলবে তোমারে যে তোমার স্বামী মারছে কে কে দেখছে? কেউ না দেখলেতো সেইটা প্রকৃত মাইর হবে না।
যদি বেঁচে থাকি চলবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন