
রূপার কাঠির স্পর্শে ঘুমালো যে, সোনার কাঠির
স্পর্শে উঠলো সে জেগে!... শুধু তুমি জাগলেনা!
ডাক দিলে চম্পা ভোরে, ডেকে গেল রাতে হাসনাহেনা,
শুধু জাগলেনা তুমি; কাঁপলোনা ঘুমের তিমির।
ঘাসের সবুজ শীষে জমা হল উজ্জ্বল শিশির,
তুমি দেখলেনা চেয়ে! হৃদয়ের, জীবনের দেনা
মিটেছে কি সব আজ? পরিচিত পৃথিবী অচেনা
মনে হয়? এ কি মাদকতা তীব্র এ কাল রাত্রির!
যে ঘুম নেশার মত সমাচ্ছন্ন করেছে তোমার
জাগ্রত চেতনা, বুদ্ধি... বিষ তার রয়েছে ছড়ানো
সমস্ত সত্তায়, আর ক্লান্তি তার দুচোখে জড়ানো
নিয়েছে সহজে ছেড়ে উচ্ছ্বসিত প্রানের জোয়ার।
যদি কথা কও তুমি ঘুমঘোরে( জানো বা না জানো)
সে নয় আত্মার উক্তি; সে কেবল চিত্তের বিকার।।
--ফররুখ আহমেদ
ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি কবিতাটায় শুধু আগে পড়েছিলাম। এখন এই কবিতাটা পড়লাম। সুন্দর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


