কিছু লেখা হল আর অলিখিত রয়ে গেল ঢের
কিছু বলা হল আর হয়নি অনেক কিছু বলা;
অনেক দিগন্তে আজও হয়নাই শুরু পথ চলা,
কে জানে সকল কথা? কে পেয়েছে সংজ্ঞা সময়ের?
শুধু নিমিষের রঙে এই সব গান মুহূর্তের
অতলান্ত দরিয়ায় এসব বুদ্বুদ গোত্রহীন
কখনো উঠেছে কেঁদে,কখনো বা হয়েছে রঙীন
দুদন্ড খেলার ছলে স্পর্শ নিতে পূর্ণ জীবনের।
এর পরে আরো এক প্যারা আছে ফররুখ আহমেদের এ কবিতাটির। মুহূর্তের কবিতা কাব্য গ্রন্থের শেষ কবিতা এটা। এই শেষ লাইনটা যে কোন ভাবে লেখা যেত। অথবা তিনি লিখেছিলেন। দুদন্ড খেলার ছলে স্পর্শ নিতে এই জীবনের এভাবে লেখার পর কি কারনে যে আবার পূর্ণ জীবনের লিখলেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


