somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আততায়ী মুগ্ধতার পথে - ১

১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করেই সিদ্ধান্ত হলো বাইরে যাবো। সাধারণত আমার বাইরে যাওয়া মানেই সমুদ্র গমন, কিন্তু এবার মত পাল্‌টালাম, পাহাড় দেখা হয়না অনেকদিন। তো বরাবরের মতই ছোটভাই/ফ্রেন্ড/এসিসটেন্ট বাকি'র ওপর দায়িত্ব পরল বাসের টিকেট, হোটেল আর আনুষঙ্গিক অন্যান্য ব্যাপার গুলোর জোগাড়যন্ত্র করার। বাইরে যাবার আগে অবশ্য আমি গুগল মামার দোকানে ঢু মেরে নেই খানিকটা, চেষ্টা করি ফাটাফাটি কিছু ছবি জোগাড় করার। নিজেকে ওয়ার্মআপ করার প্রয়াস আর কি। গুগলে বান্দরবানের ছবি দেইখা মনে হলো ঐ মুহুর্তেই দৌড় দেই।

খোঁজ নিয়া বাকি জানালো এস.আলমের বাস নাই, যাইতে হবে অন্যকিছুতে কৈরা। তাও সই, যাওয়া তো হোক।

রাত ১১টার সময় কলাবাগানের মোড়ে আমি, বাকি আর তার সাথে আরেকজন কলিগ এসে উপস্থিত। "মরা" সুমন সব সময়েই দেরি করে, বেটারে বার কয়েক ফোন দিয়া একই কথা শুনি, এইতো পাশের মোড়েই আটকায়া আছি, জ্যাম ছুটলে ১ মিনিটও লাগবোনা। জ্যাম ছোটার পরেও ১৫ মিনিট কাটাইয়া মরার ১ মিনিট শেষ হৈলো। এক দৌড়ে বাসে উঠলাম।

সকাল সাড়ে ৭টার দিকে বান্দরবান শহরের বাঁকে আইসা বাসের ব্রেক ফেল হয়, ভাগ্য এইবারো ভাল, বাসের মুখ পাহাড়ের দিকে ছিল। সবার মতন আমরাও নাইমা পরলাম বাস থিকা। লোকজন কৈলো ৫ মিনিট হাটলেই বাজার পরবো সামনে, কিন্তু হালার স্কুটার অলায় চাইলো ৮০ টাকা। গাট্টি বোচকা মাথায় নিয়া হাঁটা শুরু করলাম।

মাঝ পথে সেলিম নামের এক রিকশাওলা বহুত হ্যানত্যান ভালবাসার কথা শুনাইতে শুনাইতে হাঁটা শুরু করলো। বাকির এক পরিচিত মানুষ ছিল বান্দরবানে, মোটামুটি মানের একটা গেষ্ট হাউজ ম্যানেজ করে দিলেন উনি। খাওয়াদাওয়া শেষ কৈরা গায়ে একটু পানি ঢেলেই সোজা বিছানায়।

বাকির কাকা বলে দিয়েছিল দুপুরে খাওয়ার আগে তার সাথে দেখা করতে। শুধু শুধু তাকে বিরক্ত না করার সিদ্ধান্ত নিয়ে নিজেরাই হোটেল খুঁজতে বের হই। সাথে আবার জুটে যায় সকালের সেই সেলিম রিকশাওয়ালা। খাওয়ার পর শঙ্খ নদী দেখার জন্য সেলিমের পিছু পিছু নদী ঘাঁটে গেলাম। দাম দস্তুর করে উঠে পরি নৌকোয়। হালকা বাতাস, দু পারে পাহাড়ের সাড়ি, নদী যেন হাতে আঁকা। সেই অবিশ্বাস্য পাহাড়ী সৌন্দর্য ভাষায় প্রকাশ করার অন্তত আমার পক্ষে সম্ভব নয়।





মাঝি আর সেলিমের টুকটাক কথোপকথন শুনতে শুনতে মাঝে মাঝে তন্দ্রার মত লেগে আসছিল, হঠাৎ ঠিক করলাম পাহাড়ী মদ খাবো, হাতে বানানো ভয়ংকর তরল। যারা না খেয়েছে তাদের কাছে এর গল্প করার কোন মানে নেই!!

প্রকৃতির অবিশ্বাস্য সৌন্দর্যের ভেতর নদী ভেঙ্গে ভেঙ্গে নৌকো এগোচ্ছে, দূরের অস্পষ্ট পাহাড়ের নীলাভ ছায়া আর দু পাশের ঘন সবুজ তামাক ক্ষেতের এলোমেলো নাচ দেখতে দেখতে থামলাম মগ পাড়ায় কাছে। পাহাড়ের বাঁক ধরে খানিক হেঁটে পৌঁছে গেলাম শান্ত স্থির মগ পাড়ায়। মাঝি আর সেলিমের আয়োজনে সাথে সাথেই চলে এলো সেই আগুন পানীয়। জীবনে অনেকবারই ড্রিংক করেছি, কিন্তু সত্যিকারের বিদঘুটে গন্ধময় আগুন গেলার অভিজ্ঞতা সেই প্রথম।





মাতাল হইনি, তবে প্রতিটা ঢেকুর ওঠার সময় পচে যাওয়া চালের গন্ধে পুরো বান্দরবান জেলা যে কেঁপে কেঁপে উঠছিল সেটা টের পেতে সমস্যা হয়নি মোটেই।

সেলিমের আসল চেহারা টের পাই ফেরার পথে। আমাদের বারবার করে স্মার্ট বান্ধবীর লোভ দেখাচ্ছিল। আমরা চাইলেই সেই অপার্থিব তরুনিদের সঙ্গ বগালেক পর্যন্ত পেতে পারি আর তাদের কমনীয়তার বর্ণনা শুনলে বেহেশতের হুর পরিরা পর্যন্ত শরম পাবে।

কোনমতে আবার নদীঘাটে ফিরলাম। সেল ফোনে নেটওয়ার্ক পেতেই ফোন আসলো, আরো ২ জন কলিগ রেস্ট হাউজে অপেক্ষা করছে আমাদের জন্য।

রাতের খাবার খেতে গিয়ে সবাই সাবধান, শুনে এসেছি এখানকার মানুষ চলতে ফিরতে পারে এমন সবকিছুকেই খাবার বলে মনে করে। গরুর মাংস নেইনি ভয়ে, নিছক আলু ভর্তা ডাল আর ভাত দিয়ে অভক্তি করে খেলাম।



চাঁদের আলো যেন চরাচর গ্রাস করে ফেলবে, নতুন ব্রীজের ওপর দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম চাদের আলোয় একেবেকে চলা শঙ্খ নদীর রূপ। গেষ্টহাউজে ফিরতে ইচ্ছে করছিল না। তবু ফিরতে হলো, কাল খুব ভোরে উঠেই রওনা হতে হবে বগালেকের উদ্দেশ্যে....
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×