somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এই শহরে প্রকৃতির প্রতিচ্ছবি -03

০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঞ্চনজঙ্ঘা ছবিতে মণির কাছ থেকে জেনেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার টেবিল জানালার কাছে রাখতেন না। তাতে নাকি দৃষ্টি লেখার পাতা ছেড়ে প্রকৃতির কোলে গিয়ে গিয়ে ঠাই নেয়।

আমাদের এখানে পড়ার টেবিল ঘেষে জানালা থাকলেও খুব একটা ক্ষতি নেই - এ শহরে জানালা দিয়ে বড় একটা আকাশ দেখা যায় না, মাঠতো শহর থেকেই মুখ লুকিয়েছে। আমার পড়ার টেবিলটার ডান পাশ ঘেষে মস্ত একটা হলদে দেয়াল রঙ চটে সিমেন্টের রঙ ধরেছে। দিনের পর দিন দেয়ালটা পর্দার ফাক গলে ঝুলে থাকে ঈশ্বরের মতো অনন্ত অস্তিত্ব তুলে ধরে। কোনদিন এই দৃশ্যের অন্যরকম কোন কিছু হবে তা কল্পনাও করি না।

মানুষমাত্র অভিযোযিত প্রাণী, আমিও অভ্যস্ত হয়ে গেছি সিেেমন্ট আর বালুর আস্তরনে। ঢাকা শহর বেশ মেট্রোপলিটন হয়ে গেছে আজকাল। মেট্রোপলিটন শব্দটির আভিধানিক অর্থটা আমার জানা নেই। আমার কাছে মেট্রাপলিটন জীবন মানে একধরনের বিচ্ছিন্নতার সঙ্গে বাস। চোখের উপর অটল অনড় দেয়ালের ওপাশে কে বা কারা থাকে তার কোন আভাস দেয়ালটা দেয় না।

শহরের পুরোনো অংশে আমাদের শহরের জেলখানা। জেলখানা মানে উচু হলুদ রঙের একটা ফ্যাকাসে দেয়াল সরু গলির এক পাশ ঘেষে চলে গেছে।রিক্সা দিয়ে সদরঘাট যাওয়ার সময় ঐ দেয়াল আর ফুরোয় না। এখন টেবিলের সাথে ঐ দেয়ালটই যেন হাজির হয়েছ - বই এর পাতার অক্ষর, পর্দা আর সেই হলদেটে দেয়াল। প্রত্যেকদিনের চেনা দৃশ্যে বাগড়া বাধালো একটা পুতুল।

বোধহয় উপর থেকে একটা পুতুল পড়ে গেছে নিচে পড়তে পড়তে থমকে গেছে কার্ণিসে বাধা পেয়ে। হাত পা ছড়িয়ে গোলাপী নীলে ডিজাইন করা একটা জামা গায় দিয়ে আমার দিকে তাকিয়ে আছে কালো চুলের মেয়েটা-
বিণুনী জোড়া কার্ণিস থেকে ঝুলে আছে।পুতুলটা এ দেয়ালটাকে অদৃশ্য করে একটি বাচ্চার মুখচ্ছবি টেনে আনে। আমি বাচ্চাটার সাথে খেলতে থাকি। পরদিন দেয়ালটি ভেসে উঠতেই দেখি দেয়ালটিতে সবুজ আর পুতুলটি উধাও। সবুজ মানে সবসময় রঙ নয় সবুজ কখনও কারো নাম। সম্ভবত দুরন্ত সবুজ নামের বালক পুতুলটি নিতে কার্ণিসে উঠে পড়ে থাকা ইটের টুকরোয় নিজের নাম লিখে চলে গিয়েছিল। এই দুরন্তপনার স্পর্শ ইট সিমেন্টের এই দেয়ালটিকে একদিনের জন্য হলেও আমার কাছে জীবন্ত হয়ে উঠেছিল।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×