somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবুটা কে? শিবুর সংজ্ঞা কি?

১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1.
আমি একটা মেয়েকে ভালবাসতাম। মেয়েটা আমাকে খালি কষ্ট দিত।
আমি একটা ঘরের মধ্যে সারাদিন -ঘুলঘুলি দিয়ে একটা সরু আলো ঘরের মধ্যে পড়ে। টেপরেকর্ডারে খালি সুবিনয় রায়ের দুইটা গান বাজে.. বিছানার উপর বালিশে স্বপ্নতাড়িতের মতো মুখ গুজে পড়ে থাকি। সারাদিন একই দুইটা গান ঘটর ঘটর... আমার মধ্যে আমার জন্য কেমন একটা মায়া জন্মায় ... এই মায়াটা আমার ভাল লাগে .. মেয়েটার মুখ মনে পড়ে .. আমাকে মনে পড়ে... শুয়ে শুয়ে আমি হেটে যাই ওর কাছে।

2.
বাড়তে বাড়তে পুরো ঘরটাতেই অর্ধেক জল। টের পাই ছোট ছোট মাছ আসছে। একটা বড় মাছ পাশ দিয়ে চলে গেল। জল বাড়ছে। একটা কালো বিড়াল কোথা থেকে আসে। ঘরের কোনে কাফকার বইটার ঠিক উপরে বসে আছে। হটাৎ শুনি কিচির মিচির শব্দ। ঘুলঘুলি দিয়ে অনেক পাখি আসছে। হাজার হাজার পাখি। পুরো ঘর পাখিতে ভরে গেছে।একট বই কি ভাবে পানির নিচে ডুবে গেছে অক্ষরগুলো ভাসতে ভাসতে ঘরময় ছড়িয়ে পড়ে।
আমার ঘুম ভেঙে যায়। যাক দারুন একটা স্বপ্ন দেখা হলো। আমি অফিসে যাই। বড় কর্তা আমাকে জিজ্ঞাসা রেন আমি কালকে আসি নি কেন? কিন্তু আমিতো কালকে এসেছি। না - কালকে আসেন নি ... আমি মনে করতে পারি না একদিনে কি হয়েছিল? আমিতো কেবল একটা স্বপ্ন দেখছিলাম।এর পরেই অফিস। হটাৎ দেখি বড় কর্তার পকেট থেকে একটা একটা করে পাখি বেরুচ্ছে। আমি ভাবতে থাকি তাহলে স্বপ্নটি কি সত্যি?

3.
একটা প্লেন উড়ে যায় মাথার উপর দিয়ে। ছোট্ট একটা প্লেন। একটা বালক দুহাতে প্লেনটাকে জড়িয়ে ধরে আছে। আমার দিকে তাকিয়ে সে মিষ্টি করে হাসে। আমি ওকে হাত নাড়ি। পেছনের আমগাছটার আড়ালে সে উড়ে চলে যায়। আমগাছটায় সোনালী মুকুল এসেছে। একটা কাক এসে বসে ওর ডালে। একটা কাচা আমের গন্ধ পুরো শহর জুড়ে। আমি গিয়ে ওকে বলি সেই বালকটা আমার দিকে চেয়ে হেসেছিল। ও কেমন চোখে আমার দিকে তাকায়। এ শহরর মানুষগলো কেমন। সবকিছুতেই শুরুতে অবিশ্বাস করে।

4.
চিন্তাগুলো পাখির মতো। আমি ভাবছিলাম কাল অফিস শেষে একটা প্যান্ট কিনব। কিন্তু বাড়ি ফেরার পথে একটা মাঠ পাড়ি দিতে হয়েছিল। কুয়াশার মধ্যে কারা জানি আগুন জ্বালিয়ে ওম নিচ্ছিল। আমিও গেলাম ওদের কাছে। আগুনের আচে সবার লালমুখ। আমাকে দেখে ওরা জায়গা করে দেয়। পট পট আগুন জ্বলতে থাকে। আর শীত লাগে না। একটু সময় পর আগুন নিভে যেতে থাকে। চারপাশে খুজে আর কোন ছেড়া কাগজ, ঝরা পাতা খুজে পাওয়া যায় না। নিভু নিভু আগুনটা থেকেও ফুলকি ওড়ে। আমার কাছে বাবার শেষ দিনগুলোর কথা মন পড়ে। একটু বাতাস শরীরে নেবার চেষ্টায় তার রগগুলো ফুলে ফুলে উঠতো। কেমন একটা ঘড় ঘড় শব্দ। আমি মানিব্যাগ থেকে টাকাগুলো বের করে এক এক ছড়িয়ে দেই। আগুনটা আর একটু জ্বলে ওঠে। আমাদের মুখ লালচে হয়ে ওঠে।

*ফুটনোট

শিবু বাড়ি গেছে। ভুলে লাল চামড়ায় মোড়া ডায়েরীটা ফেলে গেছে। ও চুপচাপ বসে থাকে আর কি জানি টুকটুক করে লেখে। ও কি লেখে? জিজ্ঞেস করলে হেসেছে। কিছু বলেনি। আমি ডায়েরীটা হাতে নিয়ে ভাবছি পড়াকি ঠিক হবে? না ... কিন্তু মুশকিল হলো ও আগামী এক সপ্তাহ এখানে আসবে না। আর আমি পড়লেও ওর অক্ষরগুলো ঠিক অবিকল রয়ে যাবে।
ডায়েরীটা পাল্টে যাবে না। এই ভেবে পড়াটা শুরু করেছিলাম...

আমি পড়ছি আর ভাবছি ... শিবুটা কে? শিবুর সংজ্ঞা কি?


সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৯
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×