somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নাটক অথবা উপন্যাসের খসড়া-০৪

০৪ ঠা জুন, ২০০৭ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই কল্পনায় সারিকাকে দেখে।
ছিপছিপে শ্য্যামাঙ্গিনী মেয়েটাকে নিয়ে ভাবে নাই এমত ছেলেবুড়ো এ অঞ্চলে নাই। মন চোখের অনুগামী, ন্বপ্ন মনের। গেলবার দাশ পাড়ায় হ্যাজাক জ্বেলে কৃষ্ণ নামকেত্তন হয়েছিল সারারাত ধরে। সাগরপাড়ের মানুষেরা অস্টপ্রহর বুদ হয়ে কৃষ্ণ কৃষ্ণ করে চোখের জল বুকে করেছে। ভক্তিপতির বউ কাদতে কাদতে অজ্ঞান হয়ে মাটিতে লুটায়ে পড়লে সবাই হুড়মুড় করে তার নেক খবরদারীতে ব্যস্ত পড়লে সবাই অবাক হয়ে শোনে তার নিঃশ্বাস দিয়ে কৃষ্ঞ নাম বের হচ্ছে। এরপর কৃষ্ণ মহিমা আর একবার বুঝতে পেরে সবাই তার উদ্দেশ্যে লুটিয়ে পড়ে। সমবেত উলুধ্বনি সাগরের শব্দের সঙ্গে মিলে চরিদিক এক স্বর্গীয় মহিমায় ঢেকে ফেলে। সেই নিঃশংশয় আত্মসমর্পনের দিনের কথা মনে করতে গেলেও গায়ের পুরুষকুল বুকের ভেতওে একটা কাটা অনুভব করে। কৃষ্ণ নামে নত হওয়ার মূহূর্তেও সারিকার দিকে চোখ চলে যায় .. সারিকা কৃষ্ণ নামে কেমন দুলে দুলে উঠছে, সারা শরীরের গোপন আগুন দুচোখ জোড়ায় ভর করেছে। সারিকার চোখের তারার ইশারায় তারাও দুলতে খাকে। পরে এ নিয়ে যুবকদের মধ্যে আলোচনা হয় ।
সারিকা আসর ছেড়ে চলে গেলে কৃষ্ন নামজপে রসভঙ্গ হয় এক এক করে যুবকের দল আসর ছেড়ে পাড়ে উঠানো ভাঙা নৌকার গলুই এ বসে জটলা পাকায়। সমুদ্রের নোনা হাওয়ায় তারা বিড়ি ফুকে আর বাতাসে আগুনের ফুলকী ছোটায়। সাধন দাশই প্রথম কথাটা ওঠায়। ওদলু পূজার দিনে সে কি চাবে তা আর কেও জানে কি না জিজ্ঞেস করে।
তোর মনের কতা .. মুই জানবো ক্যামনে .. মুই মোরটার কথা বলতে পারি কিন্তু কমু না। অন্যরা হল্লা করে ওঠে - ক্যানে ক্যানে-
সমুদ্রের এ অঞ্চলটা সনাতনী হিন্দু হলেও সাগর পাড়ে বাস হওয়ার কারনে অন্যএলাকা থেকে স্বতন্ত্র লোকাচার গড়ে উঠেছে। উম্বুশা নামে এক মাঝি কোন আদিকালে নৌকাডুবিতে মাঝসমুদ্রে হারিয়ে যাওয়ার একশত তেরদিন পর মাঝসমুদ্রেই ভেসে উঠেছিল। সঙ্গীরা তাকে দানো মনে করে নৌকা ছুটিয়ে পালিয়ে তীরে আসার তিনদিন পর উম্বুসাও তীরে এসে হাজির হয়। সে নেকৈা জলে যে রেখা রেখে যায় সেই পথ ধরে উম্বুসা সাতরে এতটা পথ পাড়ি দেয়। দরিয়ার এক নতুন দেবতার সে গল্প বলে। সনাতনী হিন্দু আর নতুন মুসলমান সবাই সেই অলৌকিক দেবতার নাম অগ্রাহ্য করার সাহস পায় না। ওদলু নামে সেই দেবতা একশত তেরদিন পর পর উম্বুসার উত্তরপুরুষদের বাসনা পূরনে এই দ্বীপাঞ্চলে আসেন। তার তুষ্টিতে সে দিন সবাই মৌনতা অবলম্বন করে মনপ্রান ঢেলে আরাধ্য জিনিষের জন্য প্রার্থনা করে।
কৃষ্ণ জপের চেয়েও ওদলুর পূজা অনেক বৈচিত্রময়। ভক্তির সাথে এখানে মেশে রহস্য, নিবেদনের বদলে এখানে জেগে ওঠে অপূর্ণ কামনার চিত্র। ফলে কৃষ্ণ বেচে থাকলেও ওদলু এখানে অনেক জনপ্রিয়। অন্তত যুবাদের কাছে। তাদের সামনে বিস্তীর্ণ জীবন অনেক অপূর্ণ কামনা আর বাসনার রসে সিক্ত।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×