somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্না ইসলাম ছোঁয়া
ছোট বেলা থেকেই গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল,বড় হয়ে কবিতা লিখা শুরু করলাম। কোন নিয়মকানুন জানি না, যা মনে আসে তাই লিখি। আমিই নিয়ম ভাঙ্গি, আমিই নিয়ম তৈরি করি।ফেসবুক আইডি---- https://www.facebook.com/swapnaislamchowa

'বৈষম্য' (ছোট গল্প)

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চৈত্রের শেষ দাবদাহে অতিষ্ঠ
হয়ে হাঁসফাঁস করে হাসুর মা;
'আসমান ফাইট্যা মনে অয় রইদ
পড়ে গো হাসু, বোশেখ মাসেও
দ্যাখবি গরমের কি তেজ!' কথাগুলো
বলে সদ্য স্নান সেরে আসা হাসুর মা
ভেজা কাপড় চিপে পানি ফেলে
ঘরের দাওয়ায়;
হাসুর সামনে মাটির বাসনে
মোটা চালের পান্তাভাত,
একটা ছোট্ট বাটিতে কচুরলতি
দিয়ে নোনা ইলিশ রান্না করা।
রাগে ফুঁসছে হাসু, প্রকৃতির সমস্ত
খরা তার চান্দির মধ্যে চড়চড় করছে।
চোখ ফেটে ফোঁটা ফোঁটা পানি
বাঁধ ভেঙে গড়িয়ে পান্তাভাতে যোগ হচ্ছে,
গলা চড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলে-
'আম্মা, তোমারে না কইলাম,
বাপজানরে কইতে, উত্তর পাড়ার
ময়নাল এর বাপের মত রূপালী
রঙের ইলশা মাছ আনতে।
তুমি কও নাই? কি আনছে বাপজান
এগুলা,আমি খামু না।'
ঠ্যালা দিয়ে সরিয়ে রাখে মাটির প্লেটখানি।
ভেজা কাপড় মেলে দিতে দিতেই
হাসুর কথাগুলো শুনতে পায় তার মা।
বাসি ঘর,উঠোন ঝাড় দিয়ে গোসল
সেরে এসেছে একটু আগে।
নিঙড়ানো পানি শুকিয়ে যাবার আগেই
মাটিতে নেমে আসে দুটো শালিখ।
হূটোপুটি করে ঠোঁট ডুবিয়ে দু'ফোঁটা
পানি চটজলদি তুলে নেয়।
ঘরের চালে চ্যালাকাঠ শুকোতে দেয়া আছে,
ইচ্ছে করছে ওখান থেকে একটা
কাঠ নামিয়ে নিজের মাথা নিজেই
ফাটাতে।
অবুঝ ছেলেকে কি করে বোঝাবে বাবার
অসামর্থ্যের কথা।
বিরস মুখে ঘরে ঢুকে হাসুর মা,
ছেলেকে প্রশ্ন করে-
'বাজান ক' তো সোনার দাম বেশি
না-কি রূপার দাম বেশি?'
হাসু মায়ের আঁচলে চোখ মোছে।
ঠোঁট উল্টিয়ে বলে- 'মনে অয় সোনার
দামই বেশি মা, তা নাইলে কি বাপজান
তোমারে সোনা রাইখা রূপা দিয়া
হাতের বয়লা বানাইয়া দেয়?'
মা নড়েচড়ে বসে, 'দ্যাখছস বাজান,
তুই কত্ত বুদ্ধিমান পোলা আমার,
জলদি কইরা বুইঝা ফালাইলি।'
হাসু বোঝেনা, কেন তার মা এসব বলছে।
ছেলেকে কাছে টেনে বসায় মা,
শোন বাজান- 'সোনার দাম যেমন
বেশি, তেমনি সোনালী ইলশার দামও
বেশি, হেগোর ইলশা রূপার মত, দাম কম। আমাগো ইলশা সোনার মত চকচকা, তাই
নুন দিয়া বেডারা মাছের গতর ঢাইকা রাখছে,
যাতে কারোর নজর না লাগে।'
ঠোঁট কামড়াতে কামড়াতে হাসু বলে,
' কিন্তু মা, ময়নালের বাপে যহন অই ইলশা ডা আনল,তহন তো কত্ত মানুষ
হেরে ঘিরা ধইরা দাম জিগাইল,
কই আমার বাপরে তো কেউ দাম জিগাইল না?'
হাসুর মা মনে মনে ছেলের বুদ্ধির তারিফ না করে পারল না।এইটুকু
ছেলের কি নিখুঁত বিশ্লেষণ। দামী আর সস্তার পার্থক্যটা শিখে ফেলেছে সে।
লম্বা শ্বাস ছেঁড়ে ছেলের প্রশ্নের উত্তর দিলেন,
'উদলা জিনিসের দাম তো মানুষ জিগাইবই, রূপা উদলা রাখলে সমস্যা নাই, সোনা ঢাইকা রাখতে হয় বাপ,
তাই তোর বাপে কলাপাতায় মোড়ানো
ইলশা আনছে। যাতে কারোর নজর না লাগে। আমরা এইসব দিয়াই বোশেখ পালন করমু বাজান।'
মায়ের কথাগুলো বিশ্বাস করতে মন সাঁয় দিচ্ছে হাসুর।মা'রা কি কখনো মিথ্যে কথা বলতে পারে!!
বাধ্য ছেলের মত পান্তাভাত খেতে বসে
হাসু, মনে মনে এক প্রশান্তি ঢেউ খেলে যায়।
এই মুহুর্তে মায়ের হাতে রান্নাকরা নোনাইলশা তরকারিটাই এত্ত মজা লাগে, সব চেটেপুটে খেলেও
হাসুর যেন তিয়াস মিটবে না।]
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×