আবার কী দেখা হবে
কোন পৃথিবীতে অন্য কোথাও?
সবুজ ঘাস থাকবে যেখানে মাঠে
মায়েরা খেলবে শিশুদের সাথে
অলস আড্ডায় গা ভাসাবে পুরুষ।
আর কোথাও বইবে এমন মৃদু মলয়?
পাতারা পরষ্পরে এভাবে ছুঁয়ে যাবে ভালোবাসায়
একে অন্যকে।
কিংবা দূরে গাছের ফাকে উঁকি দেবে
উঁচু ছাদ কিংবা মিনার?
কোথায় আবার খোঁজ হবে এমন শীর্ণ নদীর?
অববাহিকায় ছোট মাছ আর শ্যাওলারা যেখানে
লুকোচুরি খেলে?
কিংবা ফেনিয়ে ওঠা সমুদ্রের ঊর্মিমালা
পাথুরে তীরে যার ভালোবাসার তীব্র কষাঘাত।
আর এমন সোনালী আলোয় ঝলমলে বিকেল
দুপুর এবং সকাল
উচ্ছল চলমান জীবন
আর অন্ধকার রাতে সমর্পিত শরীর।
আর কোথাও হবে?
অনন্য জীবন এমন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



