somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাম্য কথন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে বেড়ে ওঠা বলে গ্রামের প্রতি মায়া কাটে না কখনই। যেখানেই যাই- গ্রামই খুঁজি মনে মনে।

অক্সফোর্ডের আশ পাশের গ্রামের চিত্র দেখার ইচ্ছা অনেকদিন। মাস কয়েক আগে গ্লাম্পিং-এ গিয়ে ফার্ম হাউসসহ গ্রাম দেখা হয়েছে। কিন্তু একেবারে ঘরের আঙিনায় বসে সেই আলস্য ভরা বিকেল সন্ধ্যা- উপভোগ করা হয় নি।

গত মাসের ৫ তারিখ ছিলো ল্যাবের গার্ডেন পার্টি। পার্টিটা হলো ল্যাবেরই একজনের বাড়িতে। ট্যামি দে'র বাড়িতে। ট্যামিকে নিয়ে অনেক কিছু লেখা যায়। ল্যাবের সবাই তার ছেলে- মেয়ে। তার বাড়িতে খায় নি, এমন কেউ নেই ল্যাবে। কিন্তু তারপরও তার ব্যাপারে ল্যাবে মিশ্র মনোভাব। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সুপারভাইজার ট্যামিকে খুব পছন্দ করে। ট্যামি পাকিস্তান থেকে এদেশে এসেছে সেই ষাটের দশকে। তার স্বামী একজন ব্রিটিশ ভদ্রলোক। লন্ডনে একটি আদালতের বিচারক সে। ভীষণ ভালোমানুষ।
যাই হোক, ট্যামির বাড়িটা সত্যিকার গ্রামে- নাম এ্যপলটন ভিলেজ। অক্সফোর্ডশায়ারের অন্যতম বড় অংশ এ্যাবিংডন-এর মধ্যে পড়েছে গ্রামটা। সেখানে বিকেল থেকে পার্টি। রোজার মধ্যে ছিলো। তারপরও অনেক উপভোগ্য হলো সবকিছু। গ্রামে ঢোকার খানিকটা আগে একটা বড় ফার্ম হাউস। সেখানে একরের পর একর জুড়ে নানান ফলের আবাদ। আমরা স্ট্রবেরি তুলতে গেলাম। কিন্তু পাশের মাঠের রাসবেরি ইচ্ছেমতো খাওয়া হলো।
নিয়মটা হচ্ছে আপনি গেট থেকে ঝুড়ি নিয়ে ঢুকবেন। যা খুশি খাবেন। কিন্তু গেট দিয়ে কেবল ঝুড়িতে যা নিয়ে বের হবেন তার দাম দিতে হবে। পেটের টা কেউ চেক করবে না!

আমি রোজা ছিলাম বলে কিছুই খাওয়া হলো না। কিন্তু সাথের ব্রিটিশ মেয়েটা, আমেরিকান ছেলেটা খেলো যতটা পারা যায় (খুব পারা যায় না অবশ্য এমন অবস্থায়)।

প্রায় পয়তাল্লিশ মিনিট পরে আমরা গেটে আসলাম। এসব ফার্ম হাউস ফ্যামিলি ভিজিটের জন্যও আদর্শ। যত খুশি হাট, খাও দাও। পরে পয়সা দিয়ে কিছু কিনে নিয়ে আস। আমরা ভাবলাম- ইচ্ছে মতো খেয়ে দেয়ে শেষে খালি ঝুড়ি নিয়েও ফেরা যেতে পারে- এসে বলবো, টেস্ট করে দেখলাম- কোনটাই ভালো লাগে নি, সুতরাং কিনবো না।

আজ আবার গেলাম এ্যাপলটন ভিলেজে। ট্যামির বাড়িতে। উদ্দেশ্য ট্যামির বাগানের নানান ফল পেকেছে সেগুলো পাড়া। তারপর ওখানে ডিনার করে ফেরা। দুপুরে ট্যামি এসেছিলো ল্যাবে। বলে গেছে- ফুলকপির তরকারী রান্না করেছে আমাদের জন্য। আর বার্বি-কিউ করতে চাইলে সেটা আমাদের ইচ্ছে।
দুটো গাড়িতে করে আমরা ট্যামির বাড়িতে পৌঁছলাম সোয়া পাঁচটার দিকে। পাচঁজন গেলাম। তার বাড়ির সামনের আর পিছনের আঙিনায় প্লাম, আপেল, পিয়ার পেকে আছে। সেগুলো আমাদের পাড়তে হবে। যা পাড়বো সবটাই আমাদের। ল্যাবে নিয়ে আসবো। সবাই কিছু কিছু নিতে পারবে।
প্লাম পাড়লাম কিছু। দুটো ধরন আছে ট্যামির বাগানে। একটার ভিতরটা সবুজাভ আরেকটার সোনালী হলুদ। প্লাম কাচা অবস্থায় ভীষণ টকই বলতে হবে। তবে পাকলে বেশ মিষ্টি লাগে। টক মিষ্টি মিলিয়ে বেশ টেস্টি। ট্যামি কিছু পেড়ে রেখেছিলো আগেই। গিয়েই সেখান থেকে কিছু খেলাম আমরা।
আমাদের একজন চেষ্ট করলো বাবি-কিউ করার আগুন জ্বালানোর। অনেক কসরতের পর পারা গেলো। বার্বি-কিউ এর প্রায় পুরোটা প্রসেসই আমার কাছে ভীষণ অস্বাস্থ্যকর লাগে। সুতরাং কিছু খাওয়া হলো না আমার।
আমরা খেতে বসলাম গ্রামে ঢোকার প্রায় দুই ঘণ্টা পর। ফুলকপির তরকারি, ভাত, পাস্তা- এবং ট্যামির বাগানের কাচা মরিচ। বেশ কিছু কাচা মরিচ তোলা হয়েছে ল্যাবের ইণ্ডিয়ান একজনের জন্য। আমিও অবশ্য কিছুটা নেব সেখান থেকে।
খেতে বসে বুঝলাম- মরিচগুলো বেশ ঝাল। আমি অনেক কষ্টে একটা শেষ করতে পারলাম। এখানে মরিচ খাওয়া বেশ বাহাদুরির বিষয়।

পৃথিবীর প্রায় দেশেই গ্রাম একরকম। মানুষে মানুষে বেশি হৃদ্যতা। একটু শান্ত জীবনাচার। ট্যামির স্বামী স্টিভ এসে পড়েছিলো এরমধ্যে লন্ডন থেকে। সে আমাদের সাথে খাবার পর্বে যোগ দিলো। নানান বিষয়ে কথা হলো তার সাথে। এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলো- বাংলাদেশে বাস করাটা কেমন? আমি খানিকক্ষণ ভেবে জবাব দিলাম- চ্যালেঞ্জিং বাট একসাইটিং।

এ বছর একটা পরিকল্পনা করেছি- আগামী বছর গ্রীষ্মে এক মাস এখানে কোন একটা গ্রামে কাটাবো। ট্যামিকে বললাম পরিকল্পনার। ট্যামি বললো- আমার এখানেই থাকতে পারো। ট্যামির এক ছেলে এক মেয়ে। তারা এখন সবাই যার যার কর্মস্থলে। ট্যামি তার ছেলের ঘর দেখালো- আমি পছন্দ করলে সেখানেই আগামী বছর উঠতে পারি, আমার আরাধ্য মাসের জন্য।

কিন্তু আমার ইচ্ছা- এমন একটা গ্রামে যাবার যেখানে আমি কাউকে চিনি না। তেমন গ্রামের সন্ধানও পেয়ে গেছি আজই। ল্যাবের এক সামার স্টুডেন্ট বললো- মাই প্যারেন্টস উড বি ভেরি হ্যাপি ইফ ইউ ওয়ান্ট টু স্টে এ্যাট আওয়ার হোম। অক্সফোর্ড থেকে চল্লিশ মিনিটের পথ। খুব বেশি দূরে না। দেখা যাক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×