এক জোড়া ডানা চাই
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক জোড়া ডানা চাই
শীতের শেষ বিকেলে দূর-কুয়াশায় উড়ে যাওয়া বকের পাখার মতো।
শ্রান্ত হলেও ঘরে ফেরার আনন্দে যা ঝাপটানো থামে না।
অথবা তা হবে
উঠোনো আকাবাকা আড়-বাঁশে ঝুলানো মায়ের শাড়ি
শরীর জড়িয়ে যাতে পাখি হয় অবুঝ শিশু।
কিংবা হবে
তরুণীর সদ্য প্রেমের কাপঁনের মতো
তিরতিরে গতিমান।
বা শিরশিরে বাতাসে গজ-ফড়িং এর উদ্ধত নিষ্কম্প পাখনা।
এক জোড়া ডানাই যথেষ্ট হবে
তোমাকে দেখার জন্য।
পরিযায়ী পাখি-মন আমার
ঘরে ফিরতে উন্মাতাল ভীষণ।
জানি কাটেনি শীতের ঘোর ওখানে এখনো।
তারপরও ফিরতেই চাই
ডানা পেলেই একজোড়া কোন মতে-
আমি চলব খোয়াব নগরে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন