somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাওয়ার থেকে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিখছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হার্টফোর্ড কলেজের এমসিআর প্রেসিডেন্ট-এর রুম থেকে। দিনভার শ্রান্ত শ্রম শেষে কোনমতে সব নিয়ে রাত একটায় থিতু হওয়া গেলো। সহযোগিতা করলো জাকি।

সারাদিন আচ্ছামতো সুন্দর আবহাওয়া ছিলো। রৌদ্রজ্জ্বল। সকালে এক দফা টুকটাক করে জিনিসপত্র রেখে গিয়েছিলাম। এরপর বাংলাদেশ কমিউনিটির অনুষ্ঠানে যেতে হলো। সেখান থেকে এসে বাকিটা করা হলো। একটা ট্যাক্সি ডাকলাম। প্রতিবারই বাসা বদলাবার সময় ট্যাস্কিওয়ালার সাথে একটা কথা বার্তা হয়। এবারো হলো। ভদ্রলোক বাংলাদেশের এবং ঢাকার। এবং সেকারণে এখানাকার সিলেটি বাংলাদেশি কমিউনিটির সাথে খুব একটা সদ্ভাব নেই। কথা বার্তায় লাভ যেটা হলো সেটা হচ্ছে সে মিনিমান পনের টাকা ভাড়ার বদলে দশ টাকা নিলো। যে দূরত্ব এসেছি তাতে অবশ্য ৫ টাকার বেশি ভাড়া হয় না। কিন্তু তাদের নিয়ম হচ্ছে কমপক্ষে পনের টাকা দিতে হবে যদি বাসা বদলাবার সময় ট্যাক্সি ভাড়া করা হয়। সেটা সে কমিয়েছে আমার জন্য।

সন্ধ্যা থেকেই প্রায় পুর্নিমার চাদের আলোয় সব ভেসে একাকার। ব্রড স্ট্রিটের প্রাণকেন্দ্রে বডলিয়ান লাইব্রেরির উপরে রাত একটায় সেই চাদঁটা একটা গোল চাকতির মতো ঝুলছিলো। সেটার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে আমি শেষবারের মতো কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। তারপর বেডশিট আর বেড কভার ইস্ত্রি করে বিছানা প্রস্তুত করলাম গা এলানোর জন্য।

এই রুম থেকে প্রথম মেইলটা করলাম বিশেষ একজনকে। ওর জন্য যে কী অশেষ মায়া জন্মে গেছে তা বলে বোঝানো যাবে না। কিছুতেই ঘোর এবং মায়া কোনটাই কাটে না। আর কাটাতেও ইচ্ছে করে না।

দ্বিতীয় মেইলটা করলাম এমসিআর এর সদ্যসাবেক প্রেসিডেন্ট কে। সুইডিশ ছেলেটার উৎসাতেই এই পদে আমার নির্বাচনে আসা। খুবই উন্মুক্ত হৃদয় ওর। ওকে ধন্যবাদ নিয়ে মেইল করলাম।

এখানে দুই রুমের ফ্ল্যাট। একটা বসার ঘর আরেকটা শোবার। কাল বিকেল নাগাদ হয়তো বসার ঘর থেকে জিনিসপত্র সব গোছগাছ করতে পারবো। এখন একটা ঘুম দেয়া যেতে পারে। নতুন জীবনের পথে ক্লান্তিহানির প্রথম ঘুম হোক আজ ঘণ্টা চারেকের জন্য।


এনবি-৭.৩
হার্টফোর্ড কলেজ
ক্যাট স্ট্রিট অক্সফোর্ড।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×