somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চা দুইডার ডিএনএন টেষ্ট করা উচিত পাকি জাতের কিনা?

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বাংলাদেশের মানুষকে ঘৃণা করি। লিখে দিতে পারি, এদেশের মানুষের আর উন্নতি হবে না। এদের ধ্বংসের জন্যে এরা নিজেরাই দায়ী। এরা কারো প্রশংসা করতে জানে না, সমালোচনা আর পরনিন্দাই এদের প্রধান সম্বল। এরা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। দেশে হাজার উন্নয়ন হলেও তাদের চোখে পরে না। কিন্তু একটা সামান্য "এক্সিডেন্ট" হলে, সারাদিন বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়।
.
কাল থেকে ফেসবুক জুড়ে একটা ছবি ভাইরাল হয়েছে। বন্যায় একটা বাড়ির টিনের চালের উপর দিয়ে পানি যাচ্ছে। একটা ভাসমান স্যান্ডেলের উপর আশ্রয় নিয়েছে দুটি মুরগির বাচ্চা। বাংলাদেশীরা সারাদিন এই ছবিটা প্রচার করছে।
এই সামান্য বিষয়টাকে বারবার প্রচার করে এরা বুঝাতে চায়, এদেশের মানুষ খুব বিপদে আছে। ভারতীয় পানির কারণে মানুষ খুব কষ্টে আছে।
অথচ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা বন্যা উপদ্রুত একটা গ্রামে গিয়ে নিজ হাতে রুটি বানিয়ে জনপ্রতি একটা করে রুটি উপহার দিয়ে এসেছেন। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাথে অনেকগুলো সেলফি ও তুলেছে। এই অসাধারণ সাহায্যের ঘটনাটা কাউকে প্রচার করতে দেখছি না।
.
বন্ধু দিবসে তিন এমপি মিলে একটা মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এদের মধ্যে প্রতিমন্ত্রী পলক সাহেব লুঙ্গি পরে কত্ত সুন্দর ড্যান্স দিয়েছেন। কী চমৎকার গান গেয়েছেন। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কতটা মহৎ হলে একজন মন্ত্রী লুঙ্গি পরতে পারেন, মিউজিক ভিডিওতে অংশ নিতে পারেনন! জাস্ট মুগ্ধ হয়েছি। দেশের মানুষ সুখে আছে বলেই তো মন্ত্রী এমপিরা অবসর পাচ্ছেন, অলস সময় কাটাচ্ছেন।
কিন্তু পাকি দালালদের দেখছি না, এ নিয়ে মাতামাতি করতে। এসব উন্নয়ন তাদের চোখে পড়ে না।
.
আমাদের মিডিয়ার দেশপ্রেম দেখেও অবাক হতে হয়। বন্যায় মানুষ ভেসে যাচ্ছে আর প্রথম আলো ডেইলি স্টার সহ সরকারপন্থি পত্রিকা গুলো ভেসে আসা ভারতীয় হাতির জন্য কাঁদতে কাঁদতে বন্যার পানির উচ্চতা আরও বাড়িয়ে দিচ্ছেন। এমন দেশ আর দেশপ্রেম কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সেজে আমার জন্মভূমি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। দক্ষ পুলিশবাহিনীর প্রশংসা না করলেই নয়। বঙ্গবন্ধুর দৌহিত্র মহান বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সংবাদ প্রকাশ করায় তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে বাংলামেইলের সম্পাদককে। ভাঙচুর চালানো হয়েছে অফিসে। পুলিশ কতটা দক্ষ হলে এত অল্প সময়ে ক্রিমিনাল ধরতে পারে এটিই তার প্রমাণ। জাস্ট অসাম। এভাবেই এসব ভয়ানক সন্ত্রাসীদের ধরতে হবে।
.
সত্যি যদি দেশের উন্নয়ন চান, পাকি দালালদের মতো সবকিছুতে সমালোচনা করবেন না। সরকারের প্রশংসা করতে শিখুন। সরকার খুশি হবে, উৎসাহিত হয়ে আরো বেশি উন্নয়ন করবে। ইতোমধ্যে এই সরকার দেশকে বিশ্বের ৮ নম্বর সুখী দেশের তালিকায় নিয়ে এসেছে। ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বিশ্বের এক নম্বর সুখী রাষ্ট্র বানিয়ে ছাড়বে।
কাউসার আলম
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×