somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি জামায়াতের এ কেমন মেন্টালিটি? ধিক শত ধিক

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবিংশ শতাব্দীতে এসেও মানুষ কতোটা বিকৃত মানসিকতার হতে পারে তা বিএনপি জামায়াতীদের না দেখলে বুঝা যেতো না। পরীক্ষায় ফেল করা কোন ছাত্রকে নিয়ে এত উপহাস করা যায়, এসব সংকীর্ণমনা মানুষদের না দেখলে জানতাম না। সদ্য রেজাল্ট হওয়া এইচএসসি পরীক্ষায় একটা ছেলে অকৃতকার্য হয়েছে। এই ফেল করা ছাত্রকে নিয়ে প্রতিনিয়ত ব্যাঙ্গাত্মক মন্তব্য করেই যাচ্ছে কিছু ছোটলোক।
.
এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন বারইরহাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ। এতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বারইরহাট কলেজ শাখা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এই স্ক্রিণশট নিয়ে ঠাট্টা উপহাস কৌতুক কিছুই বাদ রাখছে না ফেসবুক বিকৃতমনারা! আচ্ছা, তিন ঘন্টার একটা পরীক্ষায়ই কি মেধা যাচাই হয়? কে জানে, এ ছেলেই হয়ত একদিন আইনস্টাইন হবে, নিউটন হবে, মেসি হবে, নেইমার হবে। তখন আপনারা কী বলবেন?
.
তাছাড়া বঙ্গবন্ধুর এই সৈনিক তো আপনাদের মতো অলস বেকার মাছি মারা কেরাণী নয়। সে দেশ নিয়ে দেশের মানুষের জন্যে কাজ করে বলেই হয়ত পড়াশোণার টাইম পায় নি। হয়ত পরীক্ষার আগের রাতে তাকে মহান বিজয় দিবস পালন করতে হয়েছে, হয়ত ২১ শে ফেব্রুয়ারির র‍্যালিতে নেতৃত্ব দিতে হয়েছে, স্বাধীনতা দিবসে কনসার্টের আয়োজন করতে হয়েছে, স্থানীয় দোকানগুলোকে চাঁদাবাজদের হাতে রক্ষা করতে তাকে সময় দিতে হয়েছে।
........ ছিনতাইকারীদের হাত থেকে পথচারীদের বাঁচাতে গভীর রাত অবধি অন্ধকার রাস্তায় টহল দিতে হয়েছে। তরুনদেরকে ধূমপানের কুফল বুঝাতে সময় দিতে হয়েছে।এলাকার সুন্দরী মেয়েটাকে বখাটের হাত থেকে রক্ষা করতে রিকশায় করে নিরাপদে বাসায় পৌঁছে দিতে টাইম দিতে হয়েছে। দেশের জন্যে দেশের মানুষের জন্যে কাজ করার এই প্রতিদান দিচ্ছেন আপনারা?
.
তাছাড়া শোক প্রকাশ কি অপরাধ? কারো মৃত্যু হলে আমরা শোক প্রকাশ করি। কারণ মৃত্যুটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। একইভাবে যারা ছাত্রলীগ নেতা ফেল করায় শোক প্রকাশ করেছে, তারাও শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করে। স্বাধীনতার সপক্ষের শক্তি শিক্ষাকে কতোটা গুরুত্ব দেয়, এই শোক প্রকাশ, সমবেদনা জানানোই তার প্রমাণ।
.
তবে একটা ব্যাপারে আমার প্রবল সন্দেহ হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চাকরি করেন, তাদের মধ্যে নিশ্চয়ই বিএনপি জামায়াত ঢুকে গেছে। যদি বিএনপি জামায়াত না ঢুকতো, তাহলে ঠিকই দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই সৈনিককে পাশ করিয়ে দেওয়া হতো, যেভাবে বিসিএস থেকে শুরু করে সবধরনের সরকারি চাকরির পরীক্ষায় ছাত্রলীগ কর্মীদের পাশ করিয়ে দেওয়া হয়! অবিলম্বে সঠিক তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হোক।
.
আর যারা হাসাহাসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলছি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে উপহাস বন্ধ করুন। নতুবা এর জন্যে চরম মূল্য দিতে হবে!
কাউসার আলম
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×