অত্যান্ত দুঃখের সংবাদ হলেও এটা একটা বাস্তব কাহিনী। সুদীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করে যার বয়স এখন ৮৪ বছর, ঠিক সেই মুহুর্তে জীবন জীবিকার উদ্দেশ্যে তার হাতে তুলে নিতে হল ভিক্ষার ঝুলি। তিনি আর কেউ নয়, তিনি আমাদের (বগুড়ার সারিয়াকান্দির কাজলা হাই স্কুল) এর শিক্ষক কেরামত স্যার। যার হাত দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী মানুষ হয়ে বের হয়ে আজ তারা সুন্দর জীবন যাপন করছে, আর আমাদের সেই শিক্ষক দুবেলা দুমুঠো খাবার জন্য ভিক্ষা বৃত্তি গ্রহণ করেছে। যারা মানুষ গড়ার কারিগর তাদের পরিনাম যদি হয় এরুপ তাহলে কোথায় থাকল শিক্ষকের মর্যাদা। কি বিচিত্র এই দেশ! কি অদ্ভুত আমাদের রাষ্ট্রের দ্বায়দ্বায়িত্ব! ইতি পূর্বে কেয়ামত স্যার নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিতও হয়েছে। আমরা তাকে দুই এক টাকা দিয়ে করুনা করতে চাই ন্। আমরা চাই সরকারের ইউনিয়ন পর্যায়ে যে বয়স্ক ভাতার ব্যবস্থা আছে তার ব্যবস্থা করত্। সে যেন ভালভাবে তার বাকী জীবনটা কাটাতে পারে। আর সে জন্য কতৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা আর কোন কেরামত স্যারকে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরতে দেখতে চাই না। ডিজিটাল বাংলাদেশ এবং দিন বদলের প্রত্যয় নিয়ে যে সরকার গঠিত হয়েছে আশা করি সেই সরকার বিষয়টি গভীরভাবে বিবেচনা করে অবিলম্বে একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।