চীনে বাদাম সমাচার...
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিকেল বেলার মরা রোদে সবুজ ঘাসের ওপর বসে চীনা বাদাম চিবুনোর রীতিটা বোধহয় এই শহর থেকে উঠে গেছে...তাই না...আমাদের ছোটবেলায় কিন্তু হরহামেশাই দেখা যেতো বিকেল বেলায় পাড়ার কোন মাঠে বাচ্চারা খেলছে আর সেই মাঠের একপাশে সবুজ ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে অফিস ফেরত বাবা-কাকারা গল্পগুজব করছেন...ভর দুপুরে নগরীর ছায়া ঘেরা পার্কগুলোতেও একই দৃশ্য ছিলো...তবে সে সময় বাবা-কাকাদের পরিবর্তে সেখানে বসে থাকতেন প্রেমিক যুগলরা...ছোট বেলায় তো প্রেম-ট্রেম অতো কিছু বুঝতাম না কোন নারী-পুরুষকে আলাপ করছে দেখলেই বুঝতাম আঙ্কেল-আন্টিরা কথা বলছেন...আর সে সময় পার্কে বসা যুগলরা বোধহয় অতিমাত্রায় শালীন ছিলেন...লোকলজ্জার ভয়ে একজন আরেকজনের হাত ধরতেও খুব সঙ্কোচ বোধ করতেন...প্রিয় মানুষের মুখ দেখে এক টাকার শুকনো চীনা বাদাম চিবুতে চিবুতে আকাশ-কুসুম স্বপ্ন অাঁকার মাঝেই বোধহয় তাদের যাবতীয় সুখ নিহিত ছিলো...
সময় বদলেছে...নগরী থেকে হারিয়ে গেছে সবুজ ঘাস...ফাঁকা মাঠ...পার্কগুলোও দখল হয়েছে...যাও বা দু-একটা আছে সেগুলো বৃক্ষশূন্য ন্যড়া মাথা...প্রেমিক-প্রেমকিারা এখন আর পার্কে যান না...তাদের জন্য রয়েছে কেএফসি, পিৎজা হাট অথবা অন্য কোন ফাস্টফুড শপ...তবে চীন বাদামওয়ালারা ঠিকই আছে...আর আছে বলেই এখনো মাঝে সাঝে দু-একজন নিয়ম ভাঙা যুগল এখনো পাঁচ টাকার বাদাম কিনে হাত-পা ছড়িয়ে বসে যান রাস্তার পাশের ছোট্ট এক চিলতে সবুজ ঘাসের বেডে...ঠিক অজকে যেমন একটি যুগল বসে ছিলো ব্যস্ত এয়ারপোর্টে রোডের পাশের সবুজ গালিচায়....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন