somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যার একাল সেকাল

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালটা বোধহয় ৮৮...আবার ৮৬-ও হতে পারে...আসলে তখন ফি বছরই দেশ জুড়ে বন্যা হতো...তাই সালের হিসেবটা ঠিক মাথায় গেঁখে নেই...তবে সেবারের ভয়াবহ বন্যায় রাজধানী ঢাকার অধিকাংশ এলাকাও ডুবে গিয়েছিলো (কারন তখনো নগর সুরক্ষায় বেড়িবাঁধ হয়নি)...নগরবাসীকে নৌকায় করে অফিস-আদালত করতে হয়েছিলো বেশ কিছুদিন...ঢাকার সবগুলো সরকারি স্কুলকে ঘোষণা করা হয়েছিলো আশ্রয়কেন্দ্র হিসেবে...খোদ রাজধানীর যখন এই অবস্থা তখন সারা দেশের কী অবস্থা বুঝুন তাহলে...
আমার চাচ্চু হো.মো.এরশাদ সে সময় রাষ্ট্রপতি...একমাত্র চ্যানেল বিটিভির প্রতিটি খবরে দেখানো হতো চাচ্চু আর র্ফাস্ট লেডি চাচ্চী রওশান এরশাদ প্রতিদিনই নিজহাতে দুর্গত এলাকায় বন্যার পানিতে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করছেন...পুরা চউক্ষে পানি আসার মতো নিউজ...না দেখলে বুঝবেন না...বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখকষ্ট নিয়ে এরশাদ চাচ্চুর নিজের লেখা একটা গান নিয়ম করে বাজানো হতো বিটিভিতে...
এরশাদ চাচ্চুর একটা বড় গুন ছিলোে যে কোন প্রাকৃতিক দুর্যোগে ইনিয়ে বনিয়ে বিদেশিদের কাছ থেকে বিপুল পরিমান ত্রাণ জোগাড় করে ফেলতেন তিনি...তবে সেই বিপুল পরিমান ত্রাণ দুস্থদের ঘরে না গিয়ে চলে আসতো কালো বাজারে...সেবারও ব্যতিক্রম হয়নি...ব্যাপক ত্রাণ এসেছিলো বিদেশ থেকে...এমনকি ত্রাণ হিসেবে হেলিকপ্টার, জাহাজ পর্যন্ত নাকি পাওয়া গিয়েছলো সেবার...
তবে বিদেশ থেকে ত্রাণ হিসেবে আসা শুকনো খাবার, জুস থেকে শুরু করে কম্বল পর্যন্ত সবই দুর্গতদের ঘরে পৌছানোর পরিবর্তে বিক্রি হচ্ছিল নিউমার্কেটের খোলা বাজারে এক্কেবারে পানির দরে ...আমার মহামতি বড়োভাই তার অনেক কষ্ট করে তার জমানো ২০ টাকা দিয়ে সৌদি থেকে ত্রাণ হিসেবে আসা ইয়া বড়ো একটা তরল (লিকুইড) খেজুরের ডিব্বা কিনে নিয়ে এলো একদিন নিউমার্কেট থেকে...পাউরুটিতে সেই খেজুরের পুর মাখিয়ে খেতে খেতে আমার তথন মনে হতো দেশে বন্যা হওয়াটা খারাপ কিছু না...

এখনে তো শহর রক্ষা বাঁধের কল্যানে আমরা শহরের মানুষেরা বন্যার ছোবল থেকে রক্ষা পেয়েছি (বলতেই হয় এটাও চাচ্চুর উদ্যোগ)...তাই পত্রিকার পাতা আর টিভি সংবাদই এখন আমাদের বন্যার কথা মনে করিয়ে দেয়...নিজের ঘরে এখন আর পানি ঢু‍ুকে না তাই এখন মনও কাঁদে না আমাদের দুর্গত মানুষের কথা ভেবে...কাঁদে না বলেই সেই সময়ের মতো এখন আর আমরা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ নিয়ে ছুটে যাই না দুর্গত এলাকায়...খবর রাখি না বন্যার পানিতে নিঃস্ব হওয়া হত-দরিদ্র মানুষগুলোর...‘দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে‘ জেলা প্রশাসনের এই গড়পড়তা ঘোষণাতেই সন্তুষ্ট থাকি...দুর্গত মানুষের অধিকার রক্ষায় বিরোধী দলও উচ্চবাচ্য করে না পাবলিক অ্যাট্রাকশান নেই বলে...ভালো কথা কাগজে কলমে তো দেশের প্রধান বিরোধী দল এখন সেই দলটি ‘দুর্যোগ ব্যবস্থাপনা বাণিজ্যে’ যাদের সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে, তাই না!!!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×