হেলিকপ্টার থেকে গাইবান্ধার বন্যা পরিস্থিতি দেখলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ...এ সময় তার ভ্রমন সঙ্গী ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহীদুর রহমান...শুনেছি মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারখানা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলার উপর দিয়ে উড়ে গিয়েছে...
বাহ বেশ আধুনিক চিন্তাভাবনা...স্পীডবোট বা অন্য কোন জলযানে করে গেলে একদিকে যেমন সময় বেশি লাগতো... অন্যদিকে স্থানীয় দুর্গত মানুষের নানা ধরণের বাজে অভিযোগে মন্ত্রী মহোদয়ের মূল্যবান সময়ও নষ্ট হতো এর চেয়ে ঢের ভালো হয়েছে আকাশযানে করে খেচরের মতো দুর্গত এলাকার ওপর চক্কর দিয়ে পুরো পরিস্থিতিটি একেবারে বুঝে নিয়েছেন তিনি...হুজুরের মাথায় এ্যাতো বুদ্ধি বলেই না তিনি আমাদের গুরুজন...
তবুও এই পাগল মন কিছু প্রশ্নের জবাব জানতে চায়...আচ্ছা পাউবোর কি নিজস্ব হেলিকপ্টার আছে নাকি এটা ভাড়া করা??? ভাড়া করা হলে এই অর্থটা মেটানো হবে কোন খাত থেকে??? হেলিকপ্টার উড়াতে ঘন্টায় কেমন খরচাপাতি হয়??? হাজার ফুট উপর থেকে বন্যা পরিস্থিতি ভালো বোঝা যায় নাকি স্পীডবোট বা অন্য কোন জলযানে ??? বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশার কথা শোনাটা বুঝি একজন জনপ্রতিনিধি হিসেবে মন্ত্রী মহোদয়ের দায়িত্বে পড়ে না???
একটা কথা কী জানেন, ক্ষুধার্ত মানুষ যদি ঠিকঠাক মতো শুধু একবার ফুঁসে উঠে তবে ওই হাজার ফুট ওপরের ফড়িং পাখিটাকে টেনে মাটিতে নামিয়ে আনতে কিন্তু একটুও সময় লাগবে না...তাই আগেভাগেই বলি, সাবধান!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




