somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকামী প্রেম :P

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কীসের রোমিও জুলিয়েট আর কীসের রাধাকৃষ্ণ...আমার তো মনে হয় পৃথিবীর সেরা প্রেমকাহিনী এটি...কেউ হয়তো নাক সিঁটকাতে পারেন, কেউ বা তুলতে পারেন রূচি আর ধর্মীয় আপত্তি...তবুও আমি বলবো সেরাদের তালিকায় এই প্রেমিককে রাখতেই হবে...

১৯৭২ সালের ২২ অগাস্ট জন ভোজতোভিজ ও তার অপর দুই সঙ্গী স্যালভাতর নাটুরালে এবং ববি ওয়েস্টেনবার্গ শটগান হাতে নিউইয়র্কের চেস ম্যানহাটন ব্যাংকের ব্রুকলিন শাখায় হানা দেন...উদ্দেশ্য ব্যাঙ্ক ডাকাতি...তবে ডাকাতির অর্থ ভোজতোভিজ ব্যয় করবেন তার পুরুষসঙ্গী আর্নেস্ট অ্যারনকে নারীর দেহকাঠামো দেয়ার জন্য...

কারন এই ঘটনার এক বছর আগেই ঘটা করে বিয়ে করেছিলেন তারা...অ‍ার বিয়ের পরপরই অ্যারন নারী দেহকাঠামো পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন...এমনকি একসময় সে আত্মহত্যার চেষ্টাও করে...সঙ্গীর একান্ত ইচ্ছে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের প্রয়োজনীয় টাকা সংগ্রহের জন্যই ভোজতোভিজ ডাকাতির পরিকল্পনা করেন...কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়...ওয়েস্টেনবার্গ ডাকাতি ছেড়ে ব্যাংক থেকে বের হয়ে যান...কিছুক্ষণের মধ্যেই পুলিশ পুরো ব্যাংক ভবনটি ঘিরে ফেলে।

ভোজতোভিজরা ব্যাংকের আটকর্মীকে জিম্মি করে ভিতরে অবস্থান নেন। ব্যাংকের বিপরীত দিকের একটি বিউটি পার্লারে অবস্থান নিয়ে পুলিশ তাদের সঙ্গে আলোচনা শুরু করেন।আশপাশে প্রায় দুই হাজার উত্তেজিত জনতা ঘটনা দেখার জন্য জড়ো হয়।
পরবর্তী ১৪ ঘন্টা ধরে এ জিম্মি নাটক চলার সময় ভোজতোভিজ দারুণ সব কাজ করেছেন। জিম্মিদের জন্য খাবার দাবি করেছেন। যে লোকটি পিৎজা দিয়ে গেছেন তাকে প্রচুর টাকা বখশিশ দিয়েছিলেন তিনি। ঘটনা দেখার জন্য যারা জমায়েত হয়েছিল তাদের উদ্দেশেও ক্যাশ ছুঁড়ে দিয়েছিলেন ভোজতোভিজ।

১৪ ঘন্টা পর তারা বিদেশে চলে যেতে রাজি হলে জিম্মি নাটকের অবসান হয়। এফবিআই’র এক এজেন্ট গাড়ি চালিয়ে তাদের বিমানবন্দরে নিয়ে যান। কিন্তু জেএফকে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই নাটুরালেকে গুলি করে মেরে ফেলে পুলিশ, আর ভোজতোভিজকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই গ্রেপ্তারও টলাতে পারেনি ভোজতোভিজকে তার দৃঢ় সংকল্প থেকে....

বিচারে ভোজতোভিজের ২০ বছরের সাজা হলেও ১৯৭৮ সালেই মুক্তি পান তিনি। তবে তার আগেই তার ঘটনা নিয়ে অনেকগুলো প্রামাণ্যচিত্র তৈরি হয়ে গিয়েছিল। এসব প্রামাণ্য চিত্র থেকে পাওয়া টাকা অ্যারনকে অস্ত্রোপচারের জন্য দিয়ে দেন তিনি। অস্ত্রোপচারের মাধ্যমে লিজ এডেন নামক নারী হয়ে ওঠেন অ্যারন...২০০৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ভোজতোভিজ।

ভোজতোভিজ কোন কামী ছিলেন সেটা বিষয় না...তবে কঠিন প্রেমিক ছিলেন এটা নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না...ভালোবাসাবাসির এই সপ্তাহে ভোজতোভিজের জন্য একটু বেশি ভালোবাসা বরাদ্দ করা হোক...
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×