গাড়ির জানালা দিয়ে দেখলাম এক লােক রাস্তায় ছুটোছুটি করে বই বিক্রি করছে, 'মহামনীষীদের অমৃত বাণী'।
বইয়ের নাম দেখেই মনে পড়লো স্কুলে আমার এক বন্ধু ছিলো, সে ডায়রিতে তার উদ্ভাবিত নানা ধরণের বাণী লিখে নীচে নিজের নাম লিখে রাখতো। যেমন করে বিখ্যাত মানুষদের বাণী লেখা হয় ঠিক একই কায়দায় ও লিখতো।
সম্ভবত ওর ধারণা ছিলো ও একদিন বিখ্যাত মানুষ হবে আর সেদিন এই বানীগুলো কাজে আসবে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমার সেই বন্ধু বিখ্যাত হতে পারেনি। তাই ওর মূল্যবান বাণীগুলোও কােন কাজে আসেনি...smile emoticon
আচ্ছা পৃথিবীতে কি শুধু বিখ্যাত মানুষদেরই বাণী প্রসবের অনুমিত দেয়া হয়েছে। নাকি তারা যা বলেন, তাই বাণী হয়ে যায়। বিখ্যাত হবার আশায় আজ একটা বাণী প্রসব করা যাক-
'প্রেম হচ্ছে অনেকটা নতুন বইয়ের মতো। একবার পুরোটা পড়া হয়ে গেলে, নতুন করে আরেকটা পড়তে ইচ্ছে করে।'
বি:দ্র: জীবনের প্রথম বাণীটা অতিরিক্ত লঘু হয়ে গেছে। সমস্যা নেই, কথা দিচ্ছি পরেরটা খুব সিরিয়াস কিছু হবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



