somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঘ দিবসে দেশি বাঘদের কান্না

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'দরজায় এসে গর্জায় কেঁদো বাঘ
এই বাড়ি ছেড়ে এক্ষুনি তোরা ভাগ'

এই বাঘেদের দিবস আজ...আজ বিশ্ব বাঘ দিবস...দেখলাম এই দিবস উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরগুলােতে সেমিনার র্্যালিসহ নানা ধরণের আয়ােজন করা হয়েছে...পোষ্টারও সাঁটা হয়েছে দেয়ালে...

তবে বাংলাদেশর প্রায় শূণ্য ফাঁকা বনগুলােতে টিকে থাকা গুটিকয়েক বাঘদের জন্য দিবসটি উপলক্ষে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আমার জানা নেই...আমাদের যেমন বিশেষ দিনগুলােতে জেলে আটকে রাখা কয়েদিদের পােলাও মাংসসহ ভালাে খাবার পরিবেশন করা হয় তেমনি বিভিন্ন চিড়িয়াখানায় আটকে রাখা বাঘদের আজ বিশেষ খাবার পরিবেশন করা হবে কী না সেই তথ্যও জানতে পারিনি...

তবে দেখলাম জাতীয় মুরুব্বি পত্রিকা প্রথম আলু সুন্দরবন ও বাঘ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়ােজন করেছিলাে...স্বভাবতই সেখানে রয়েল বেঙ্গল টাইগার নিয়েই জ্ঞানগর্ভ আলােচনা কপচেছেন বক্তারা...সম্ভবত রয়েল বেঙ্গল আর সুন্দরবন নিয়েই কথা বললে এনজিওর ফান্ডটান্ড পাওয়া যায়...

রয়েল বেঙ্গলের বাইরে বাঘের যে গুটি কয়েক উপপ্রজাতি আমাদের দেশে বিদ্যমান তাদের নিয়ে কেউ কথা বলেন না...বলতে চানও না...এরা জাতে ছােট তাই বড় মানুষরা এদের নিয়ে ভাবেন না...

সন্ধ্যার আলো মিলেয়ে গেলে গ্রামবাংলার মাঠেঘাটে ঘুরে বেড়ানো দিশি মেছো বাঘ, গেছো বাঘ, বনবিড়াল, বাঘডাসদের দেখা মেলা ভার...আর কদাচিৎ দেখা মিললেও পিটিয়ে আধমরা করে চেন দিয়ে বেঁধে পরদিন পত্রিকার পাতায় ছবিসহ সংবাদ...সুন্দরগঞ্জে বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার...

অথচ এরা বড় নিরীহ...গেরস্থ বাড়ির গিন্নী মায়েদের ফেলে দেয়া এঁটোকুটো ভাগ্য ভাল হলে চুরি করা গোটা মাছ, মুরগীই এদের খাবার...দুর্বল গরীবদের সদা সর্বদাই জ্বালা...কী মানুষ কী বাঘ!!!

এই যেমন আদিবাসীদের অধিকার সুরক্ষায় পাহাড়ের আদিবাসী বা উপজাতিদের নিয়ে যতো ফান্ড যতো কাজ তার শতভাগের একভাগও হয় না সমতলের আদিবাসীদের নিয়ে...

এর পেছনে অবশ্য অনেক কারণও আছে...সমতলের আদিবাসীদের নিয়ে কাজ করলে ফাের হুইল ড্রাইভ গাড়ি বা পাঁচতারা হোটেলের এসি রুমে বসে জ্ঞানগর্ভ কথা বলে বিদেশ সফরের সুযােগ সহজে মেলে না...

সংশ্লিষ্টদের প্রতি অনুরােধ বাঘ দিবসে বেঙ্গল টাইগারদের পাশাপাশি আমাদের দুর্বল দেশি বাঘদের রক্ষাতেও কিছু চিন্তাভাবনা করুণ...দু-একটি পােষ্টারে রয়েল বেঙ্গলের পাশে এদেরও ছবিটবি সাঁটুন...আপনাদের আলােচনা লেখাটেখাতেও এদের আনুন...এতে মানুষও সচেতন হবে...আগামী প্রজন্মও এদের সর্ম্পকে জানবে...এরাও হয়তো বিলুপ্তির হাত থেকে রেহাই পাবে...

বি:দ্র: লেখাটি লিখলাম কারণ কিছুদিন আগে এক মেছাে বাঘের সঙ্গে আমার দেখা হয়েছিলাে। দেখা হওয়া মাত্রই, সে বললাে বড়ো কষ্ট আছি গো কত্তা...যদি আমাদের নিয়ে একখান স্ট্যাটাস প্রসব করতেন। আমি অবশ্য তখন তাকে ঝাড়ি দিয়ে বলেছিলাম, হেই তুমি ওইপারের নাকি? আমারে কত্তা কত্তা বলছো কেনো? ফাজিলটা উত্তর না দিয়েই পালিয়ে গেছিলো। তাই অনুরােধ রাখতেই...
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×