ফেবুর নিউজফিড জুড়ে এখন আল-টুঁট টুঁট-ছাল টাইপের অনলাইন নিউজ পোর্টলের নিউজ লিঙ্ক...দুনিয়ার যত্তোসব আজেবাজে সংবাদ ছড়িয়ে দেয়াই এদের কাজ...আমি কোনদিন ভুলেও এদের নিউজ শেয়ার, লাইক বা পড়িনা...
কিন্তু অবাক হয়ে লক্ষ্য করি আমার চেয়ে অনেক বেশি লেখাপড়া জানা মানুষ এদের নিউজগুলো বিশ্বাস করে, শেয়ার দেয়, লাইক মারে...শুধু শেয়ার দিয়েই ক্ষান্ত হয় না নিউজটি নিয়ে নিজের দু-কলম সুচিন্তিত মতামতও লিখে দেয়...বলতে দ্বিধা নেই এই শেয়ার দেয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আমাদের প্রবাসী বন্ধুরা...
যারা এই আ-টুঁট টুঁট টাইপের নিউজ পোর্টালগুলোর নিউজ লিঙ্ক শেয়ার দেন তাদের মস্তিষ্কের উর্বরতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে...
একটু আগে সিলেট নিউজ ডটকম নামের একটি অনলাইনপোর্টালের সংবাদ শিরােনাম দেখে চমৎকৃত হলাম 'নিহত হাজীদের জন্য সুসংবাদ'...
নিউজটি পড়ে দেখার প্রয়ােজনবোধ করি নাই...শুধু নিউজটির শিরােনাম যিনি লিখেছেন তার প্রতিভার দৌড় চিন্তা করেই শিউরে উঠলাম...
মাবুদ তুমি রক্ষা করাে...
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




