চাকরি বাজারে আসছে রোবট...ভবিষ্যতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অথবা ট্যাক্সি ড্রাইভিংয়ের মতো কাজে মানুষের জায়গা দখল করে নেবে রোবট-এমনটাই জানিয়েছে বিবিসি...অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা অনুযায়ী পরবর্তী ২০ বছরের মধ্যে যুক্তরাজ্যের চাকরি বাজারের ৩৫ ভাগই দখল করে নেবে যন্ত্রমানব...
কোন মানে হয়...এমনিতেই চাকরি পাই না...ট্যাকাটুকা নাই...ভাবলাম কষ্টেমষ্টে বিদেশ গিয়া ট্যাক্সি ক্যাব চালাইয়া দুইডা পয়সা কামামু...ছুটিতে বাংলাদেশে আইয়া কমু, 'নো ম্যান...এই দেশে মানুষ থাকে!!!'...সাতদিনবাদে আবার বিদেশ ফেরত গিয়া কামলা দিমু...
আমার সব স্বপ্নই তো ধূলিসাত করে দিলাে এই রোবট হালারপোরা...
এডি বানায় কোন মামুর ব্যাটায়...এতো খরচ কইরা এডি না বানাইয়া আমাগো দেশ থেইক্যা লক্ষ কোটি বেকার পোলাপাইনডিরে লইয়া গেলেই তো পারে...
কসম আল্লাহর আপনাগো ওই রোবট মামুর থেইক্যা অামগো দেশি পোলাপান অনেক বেশি খাটনি দিবো...এইডা আমার গ্যারান্টি...
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



