যাচ্চেলে এইবারও তুমি আমায় চিনতে পারলে না
ঠিক যেমনটি চিনতে পারনি বহুকাল আগে।
চিনতে পারনি বলেই সেদিন আমার চোখের ভাষা পড়তে পারনি
যা বলতে চেয়েছি তা শুনতে পাওনি।
আমি কিন্তু ভুল করিনি
অবিকল সেই ঠোঁট সেই নাক সেই চোখ
হাত নেড়ে হেসে হেসে কথা বলার ঢং
কন্ঠস্বরের কথা নাইবা বললাম।
সেই সেদিন তোমায় যা বলতে চেয়েছিলাম
আজও তাই বলবো ভেবে বারবার তোমায় দেখছিলাম
আফসোস আজ এতোগুলো বছর পরেও তুমি অন্ধই রয়ে গেলে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



