বৃষ্টি আমি ভয়াবহ পছন্দ করি...বৃষ্টি দেখলেই আমি আবােল তাবোল স্ট্যাটাস লিখে প্রমাণ করার চেষ্টা করি, বৃষ্টিকে আমি ভালবাসি...তবে সব ভালবাসা ছাপিয়ে আজকের ঝুম বৃষ্টিকে আমার একটুও ভালো লাগে নাই...উল্টো বৃষ্টি দেখে আমার মন খারাপ হয়েছে...
ব্যাপারটা একটু খুলে বলি...গত পরশুদিন থেকেই দেখছি ঢাকায় বিশাল বিশাল ট্রাক ঢুকছে...ট্রাক ভর্তি সার বাঁধা গরু...তার উপর বিশেষ কায়দায় বাঁধা ছোট্ট বাঁশের মাচা...সেখানে গাদগাদি করে বসে রয়েছে একদঙ্গল মানুষ...ঢাকায় আসতে আসতেই কোন ট্রাকের বাঁশের মাচা ভেঙে কাত...মানুষগুলো আশ্রয় নিয়েছে ট্রাকের একটুকরো কেবিন টপে...
খােলা ট্রাকে ঝুম বৃষ্টিতে ভেজা মানে বুঝেন তো...ট্রাকে ছুটে চললে বৃষ্টির ফোঁটা সূচের মতো গায়ে বিঁধে...ভীষণ ঠাণ্ডা লাগে...আর দাঁড়িয়ে থাকলে ঘাম আর বৃষ্টির পানি এক হয়ে ঝরে...এরা মানে নির্ঘ্যাত জ্বর চাইকি নিউমোনিয়া...শুধু যে এরা ভিজবে তা না বোবা প্রাণী গরুগুলো ভিজবে, বেপারীদের সঙ্গে বয়ে নিয়ে আসা কাপড়, চালডাল, গো-খাদ্য ভূষি সবই ভিজবে...
গরুর ব্যবসা করতে গেলে গরু হতে হয়...একটি ব্যবসায়ী প্রবাদ...বেপারীরা চড়া সুদে টাকা ধার এনে দূরদূরান্ত থেকে হাটে গরু নিয়ে আসে দুই পয়সা লাভের আশায়..এরা হাটে গরুর সঙ্গেই থাকে...গরুর সঙ্গেই খায়...প্রতিটা হাটের ব্যানারে যে লেখা থাকে এখানে পাইকারদের থাকা-খাওয়ার সুব্যবস্থা অছে এর চেয়ে ঢাহা মিথ্যেকথা দুনিয়াতে দ্বিতীয়টি নেই...
বৃষ্টি মানেই পুরো হাট জুড়ে গোবর কাদার মাখামাখি...বেপারীদের সীমাহীন কষ্ট...অসুস্থ হয়ে গরু-ছাগল মরে যেতে পারে এই ভয়ে সস্তায় তা বেঁচে দিয়ে শুকনাে মুখে বেপারীদের বাড়ি ফেরা আর সাহেববাবুদের উল্লসিত সেলফি ক্যাপশানসহ 'পানির দরে গরু কিনে বাড়ির পথে'...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

