হায় হায় করছেন কী?...আপনে অ্যাপ্লাই করেন নাই...ধূর মিয়া ছাগল কোনহানের...এইবার সবাই হইবো...কথাগুলো শুনে একটু দমে যাই...জবাবে আমি একটু রসিকতার সুরেই ঠোঁট উল্টে বলি, আমাকে ডেকে সদস্য করবে...আমাকে কেউ ডেকে কিছু না করলে আমি আগ বাড়িয়ে হই না...
জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ দেয়া হবে এ বছর...পুরো অফিস জুড়ে হুড়োহুড়ি পড়ে গেছে কে হবেন প্রেসক্লাব স্বীকৃত সাংবাদিক...আমার পুরো বয়েসের অর্ধেক জীবন জুড়ে আমি এ পেশার সঙ্গে যুক্ত...তাই আমি কিছুতেই মেনে নিতে পারি না ক্লাবের সদস্য পদ পাওয়ার জন্য সাংবাদিকদের এতোটা কাঠখড় পোড়াতে হবে...এ তো সবার জন্য এমনিতেই উন্মুক্ত হবার কথা...তা না হলে সাহেব বাবুদের ঢাকা ক্লাবের সঙ্গে এর পার্থক্য রইলো কোথায়???
হঠাৎ জোয়ারের সুবিধা নিয়ে তীরের কাছাকাছি আমি পৌঁছুতে চাইনি কোনদিন...চাইবোও না...সবার জন্য যা স্বাভাবিক নিজ যোগ্যতায় আমি তাতেই তুষ্ট...তাই আপনারা আপনাদের পথে দৌড়ান...ক্লাবের সদস্যপদ, প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার, বিনা খরচায় বিদেশ ভ্রমনের লাইনঘাট করুন আর আমাদের কোনমতে বেঁচেবর্তে থাকতে দিন....
বি:দ্র: ইয়ে নিজের ঢোল নিজেই পেটালাম। অনেকদিন পেটাইনাতো তাই দেখলাম ঠিকমতো বাজে কী না...:-)
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



