দারুণ এই মাসটা...
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহ্ ডিসেম্বর মাস..ছোট বেলার বহুল প্রতীক্ষিত মাস...ফাইনাল পরীক্ষা শেষ...স্কুল যাওয়ার বালাই নেই...মায়ের রক্তচক্ষু নেই...দুপুর বেলায় ভাত খেতে খেতে গল্পের বই পড়া যাবে...সারা দিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ালেও কেউ কিচ্ছু বলবে না...
ডিসেম্বর মানেই আমার কাছে গল্পের বই বা কমিকসের জন্য কোন বন্ধুর বাড়িতে ধর্ণা দেয়া...জনপ্রতি ১৫ টাকা (অনেক টাকা) চাঁদা দিয়ে কলোনীর মাঠে বড়ো ভাইদের সঙ্গে পিকনিকে শামিল হওয়া...১৬ ডিসেম্বরের ভোরে পুরনো এয়ারপোর্টে গিয়ে সাঁজোয়া যানের বহর দেখে বিস্ময়ে হা হয়ে যাওয়া...পুলওভার পরে খুব ভোরে গ্রামের বাড়ির পথে রওনা দেয়া...
এখনকার বাচ্চাদের কাছে ডিসেম্বর মাসটা কেমন তা আমার জানা নেই...তবে আন্দাজ করতে পারি, বইয়ের জায়গায় কম্পিউটার গেমস...পিকনিকের জায়গায় দলবেঁধে চিলআউট...আর গ্রামের বাড়ির জায়গায় কক্সবাজার থেকে শুরু করে সিঙ্গাপুর-মালয়শিয়া লিখলে মোটামুটি একটা বাস্তব চিত্র দাঁড় করা যেতে পারে...
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন