বিজয়ের দিবস বলে কথা...সারা দেশ জুড়ে লাল-সবুজের পতাকা...বাড়ির ছাদে, বারান্দায়, গাড়ির সামনের ডাণ্ডায় উড়ছে জাতীয় পতাকা...বিজয় দিবস পেরিয়ে যায়...মাসও ফুরিয়ে যায়...কিন্তু পতাকাতো নামে না...
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যতোক্ষন না পঁচেগলে পতাকা নিজেই ছিঁড়েখুড়ে পড়ে তার আগে নিস্তার নেই তার...ভাই দেশকে ভালবেসে পতাকা উড়াবেন এটাই স্বাভাবিক...তবে পতাকাকে সম্মান জানানোরওতো কায়দা কানুন আছে...সেটাওতাে মানতে হবে...জাতীয় পতাকার অপমান মানে দেশের অপমান, আপনার নিজের অপমান...
রাতে জাতীয় পতাকা উড়ানো যায়না...দিনের আলো নিভে যাওয়ার আগেই তা নামিয়ে ফেলতে হয়...বিশেষ দিবস ছাড়া যত্রতত্র জাতীয় পতাকা উড়াবারও নিয়ম নেই...আর আপনার ভালবাসার জাতীয় পতাকা অযত্ম অবহেলায় বিবর্ণ মলিন হয়ে খসে পড়লে কার যে অপমান তা বোঝার বুদ্ধি স্রষ্টা নিশ্চয়ই অাপনারে দিছে...তাই বিজয় দিবস উদযাপন শেষে জাতীয় পতাকাটাকে সযত্মে সংরক্ষণ করুন...পতাকা আবার উড়াতে হবে তো নাকি!!!
তয় নিজের পকেটের টাকা দিয়া কেনা পতাকা যা মন চায় তাই করুম এইটা যদি কেউ ভেবে থাকেন তাইলে তাগোরে ছোট্ট একটা প্রশ্ন করি...মাথায় টুপি লাগাইয়া নামাজ পইড়া নামাজ শেষে কী ওই টুপি রাস্তায় ফালাইয়া দেন মাইনষে পাড়াইবার লাইগা...নাকি বুক পকেটে অতি সাবধানে ভাঁজ কইরা রাখেন...উত্তরটা আপনের লাইগাই জমা রাখলাম...
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




