একা এবং একজন
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জায়গাটা স্বর্গের কাছাকাছি...চারদিকে সবুজ বন তার মাঝখান দিয়ে বয়ে চলা ঝিরি পানির ছড়া...বর্ষায় তেজ দেখালেও এখন একেবারে শান্ত কোমল....পায়ে চলা পথ থেকে ঢালু জমি পেরিয়ে ছড়ার পাশে এসে দাঁড়ালাম...
সঙ্গী বলল চলো ছড়ার পানিতে পা ডুবিয়ে হাঁটা যাক...স্বচ্ছ ঝকঝকে পানি...দেখলেই মন চায় অাঁজলা তুলে খাই...ছড়ার পানিতে পা রাখতেই পায়ের নীচের আলগা পাথর সরে যায়...টাল সামলাতে হাত দুটো নাচের ভঙ্গিতে একটু উপরে তুলি...শরীরের ভারে পানির নীচে লাল পাথুরে বালুতে খানিকটা পা দেবে যায়...
আমার সঙ্গী হালকা পাতলা গড়ন...ভেজার ভয়ে পরনের ট্রাউজার গুটিয়ে নিয়েছে হাঁটু অবধি...পুরো পা জুড়েই যত্নের ছাপ...ভয়ানক ফর্সা পা আরো সাদা মনে হয় ছড়ার জলে...আমরা হাঁটতে থাকি...
কোথাও কোন শব্দ নেই...পুরো বাগান জুড়ে শুধু আমরা দুটো প্রাণী...ঢালুর ওপরের চা-গাছগুলােকে বিকেলের মরা আলােয় ভীষন বুড়োটে দেখায়...আমরা একে অপরের হাত ধরে হাঁটতে থাকি...
হাঁটতে হাঁটতে আমরা দুজনেই বুঝে ফেলি এভাবে হাঁটার কোন মানে হয় না...কোনই মানে নেই এভাবে পা ফেলার...তাই হাত ছেড়ে দেই...আবারো হাঁটতে থাকি একা এবং একজন...
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন