somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচতারা হাসপাতালের আইসিইউ থেকে... :(

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের মাছটা কিন্তু দারুণ হইছিলো...আমি মাছ খাই নাই তয় আমি শুধু ভর্তা দিয়া তিন প্লেট ভাত মাইরা দিছি...

পাঁচতারা এক হাসপাতালের আইসিইউ ইউনিটের ওয়েটিংরুমে বসে ঝিমুচ্ছিলাম...এদের এখানে বসার ব্যবস্থা বেশ ভালো...নরম কালো চামড়ায় মোড়ানো গদি অাঁটা চেয়ার...চাইলে পুরো বিছানার আদল দেয়া যায়...এসি থেকে ফুরফরে হিমশীতল বাতাস বের হয়...আর টিভিতে সবসময় চ্যানেল আইয়ের খবর দেখায়...

আমার এক চেয়ার পরেই হুমদাে চেহারার তিনজন পুরুষের দুপুরের খাবার সংক্রান্ত জরুরী আলোচনায় ঝিমুনি ভাবটা পুরো কেটে গেলো...ভাবুনতো একবার আইসিইউতে আপনজনকে শুইয়ে রেখে গল্প করছে শিং মাছের ঝোল ভালো না মাগুর মাছের...

ঘুম যখন কেটেই গেছে চারপাশে ভালো করে তাকালাম...কানটা আরো খাড়া করলাম...আমার সামনের সীটের দুই মধ্যবয়েসী নারী নীচু গলায় হাতে তসব্হি নিয়ে সমানে কার বউয়ের জানি দোষ খুঁজে বের করছেন...

ভাবলাম এদের আলাপে মন দিয়ে লাভ নেই...নীচ থেকে বিড়িতে দুটো টান মেরে আসি...সুইংডোর খুলে ফাঁকা প্যাসেজে পা রাখতেই মাথায় কাপড় টানা এক সুইট আপুমনি আমাকে দেখে খানিকটা হকচকিয়ে গেলো...আপু বোধহয় ফোনে জানমনিটার সঙ্গে কথা বলছিল...

অনেকের কাছে ব্যাপ‍ারগুলো নিষ্ঠুরতা মনে হতে পারে, আইসিইউতে নিকটজনকে শুইয়ে রেখে কীভাবে মানুষ এতাে নির্লিপ্ত গলায় গল্পগুজব করতে পারে!!! কিন্তু বাস্তবে এটাই সত্যি...

এমনকি একান্ত আপনজন মরে গেলেও কিন্তু কদিন পরেই সব ঠিকঠাক...আসলে কারো জন্য কিছু থেমে থাকে না...আপনি বিছানায় শুয়ে অথবা আপনি নেই বলে কারোরই কিছু যায় আসে না বা আসবেও না...

তবুও আমরা সারাটা জীবন দৌড়ে বেড়াই নিজের দিকে না তাকিয়ে শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে...কখনো স‍ৎ কখনোবা অসৎ...তবুও ওরা ভালো থাকবে বলে নিজের সব ইচ্ছ অনিচ্ছা, ন্যায়নীতি, ভালো লাগা মন্দ লাগার জলাঞ্জলি...

তাই বলছিলাম কি দায়িত্ব কর্তব্যতো আমাদের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয়...তবে তা পালন করতে গিয়ে যেন আমরা ঠিক ভুলে না যাই নিজের সত্ত্বাটার কথা...ব্যস এটুকু মনে রাখলেই চলবে...জীবন বড় ছোট...একে নিজের মতো করে উপভোগ করতে শিখুন...

বি:দ্র: নিন্দুকেরা বলতে পারেন তুমি হুমদোও তো নিজের রোগীকে আইসি‌ইউতে শুইয়ে বেশ মজা নিলা...তাদের জন্য বলি আমার পেশেন্টের তেমন কিছু হয় নাই...শুধু দীর্ঘ সময় ধরে একটা ইনজেকশন নিতে হবে শরীরে...কিন্তু হাসপাতালে কোন বেড খালি নেই তাই পরিচিত ডাক্তার আইসিইউতেই... B-)
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×