somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবলুদের জন্য বৈশাখি শুভেচ্ছা

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে বাবলু...মাঝে মাঝে মায়ের ভেজা শাড়ির অাঁচলটা গালে চেপে ধরছে...গালটা এখনো খুব জ্বালা করছে...মা একটু আগে কষে একটা চড় দিয়েছে তাকে...কেন মা চড়টা মারলো এখনো বাবলু বুঝে উঠতে পারছে না...সে তো আজ কোন দুষ্টুমি করেনি...শুধু স্কুল থেকে ফিরে রান্নাঘরে গিয়ে মাকে মাত্র দুবার জিজ্ঞেস করেছে, ‘মা এবারের পহেলা বৈশাখে আমি নতুন জামা কিনব না?’ প্রথমবার মনে হয় মা প্রশ্নটা শুনতে পায়নি তাই দ্বিতীয়বার ও একটু চেঁচিয়ে বলেছে...সঙ্গে সঙ্গে মা একটা থাপ্পড় দিয়ে দিল...

অথচ আজ কদিন ধরে ওদের স্কুলের প্রতিটা ছেলেমেয়ে এসে গল্প করছে ওরা পহেলা বৈশাখ উপলক্ষে কে কি কিনেছে...সবশেষ আজকে বাবলুর সবচেয়ে কাছের বন্ধু টগর জানালো, হতকাল রাতে ওর বাবা ওকে একটা লাল পাঞ্জাবি কিনে দিয়েছে...টগরের গল্প শুনে অবশ্য বাবলু চুপ থাকেনি...

ছোট হলেও বাবলুর অনেক বুদ্ধি...ও চট করে জবাব দিয়েছে, ’বাবা বলছে আজ রাতে আমাকে মার্কেটে নিয়ে যাবে। বাবা তো খুব ব্যস্ত মানুষ। তাই আমরা পহেলা বৈশাখের আগেরদিন রাতে আমরা প্রতিবার কেনাকাটা করি’...শেষ কথাটা অবশ্য একেবারে মিথ্যে না গতবার পহেলা বৈশাখের আগের দিন রাতে বাবা বাবলুর জন্য একটা লাল গেঞ্জি নিয়ে এসেছিল...গেঞ্জিটার গায়ে সাদা রঙ দিয়ে একটা একতারা অাঁকা ছিল...সকালে বাবা মায়ের সঙ্গে ওই গেঞ্জিটা পরে ধানমণ্ডি লেক থেকে এক পাঁক বেড়িয়ে এসেছিল ও...বাবলুর ঠিক মনে আছে মা সেদিন একটা লাল টিপ পরেছিল...কী যে সুন্দর লাগছিল মাকে...

বাবলুর বয়স আট বছর...ওরা শুক্রাবাদ থাকে...থাকে মানে তিন রুমের ফ্ল্যাটের এক রুমে ওরা সাবলেট থাকে...বাবলুর বাবা শাহীন ছোট একটা সিএ্যাণ্ডএফ ফার্মে চাকরি করে...বাবলুর বাবার যে বড় খালুর মতো অতো টাকা নেই এটাও বাবলু জানে...

তবে বাবলু জানে না গত মার্চ মাস থেকে বাবলুর বাবার চাকরিটা আর নেই...একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে ওর বাবা... এ মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে...মোড়ের দোকানেও একই অবস্থা...বাবলু ঘুমিয়ে গেলে প্রতিরাতে ওর বাবা-মা খুব নীচু গলায় শঙ্কিত স্বরে আলাপ করে সামনের মাসটা কীভাবে কাটবে এ নিয়ে...

বি : দ্র : ছোটবেলায় আমি বাবলুদের দলে ছিলাম না...আমি বরাবরই সৌভাগ্যবানদের দলে...কিন্তু আমার অনেক বন্ধু ছিল বাবলু... কোন উৎসব এলেই আমার ওদের কথা মনে পড়ে...কোন উৎসবে অংশগ্রহণ করতে না পারাটা শিশুদের জন্য যে কী পরিমান কষ্টের ব্যাপার এটা যারা বাবলুদের চেনেন না তারা বুঝবেন না...সারা দেশের বাবলুদের জন্য পহেলা বৈশাখের শুভেচ্ছা...বড় হও বাবারা...আর বড় হয়ে বাবলুদের কথা ভুলে যেও না...

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×