somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর রাতে লোকাল বাসে... B-)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে দুনিয়ার সেরা বৈচিত্র্যময় অভিজ্ঞতা হচ্ছে, গভীর রাতে লোকাল বাসে বাড়ি ফেরা...এ সময়ের যাত্রীরা অন্য সময়ের যাত্রীদের চেয়ে আলাদা...একেক জন একেক কিসিমের...ঠিকমতো বুঝতে পারলে এটুকু সময়ের মধ্যেই রহস্যময় মানব চরিত্রের অনেকটাই আপনি জেনে যাবেন...

আমার সুদীর্ঘ স্ট্যাটাসগুলোর অধিকাংশই এদের কাছ থেকে ধার করা...আর প্রতিদিন যদি রাতের একটা নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরেন তাহলে তো কথাই নেই...কোন স্টপজে কোন যাত্রী নামবেন আর উঠবেন তা আপনার মুখস্থ হয়ে যাবে...এমনকি তার স্বভাবচরিত্রও...

যেমন রাত সাড়ে বারটার গাড়িতে ফিরলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি মহাখালী থেকে রঙজ্বলা নীল শার্ট পরা এক ভদ্রলোক উঠবেন...হাতে থাকবে সবজির ব্যাগ...এতো রাতে তিনি সবজি কোথায় পান আল্লাহই ভালো জানেন (সম্ভবত কোন সবজিওয়ালার সঙ্গে তার পাকা বন্দোবস্ত আছে। সারাদিনের বিক্রি শেষে বেঁচে যাওয়া সবজি তিনি সস্তায় কিনে নেবেন। আর বাসায় গিয়ে স্ত্রীকে গপ্পো দিবেন, বুঝলা পরিচিত মানুষ। একদম টাটকা জিনিসটা আলাদা করে রেখে দেয়। নিজের অক্ষমতাকে চাপা দিতে আমাদের মধ্যবিত্তদের এরকম কতোশতো মিথ্যে বলতে হয় তা স্রষ্টাই ভাল জানেন) ...তার সবচে পছন্দের সবজি চিচিঙ্গা...অধিকাংশ সময় পাতলা পলিথিন ভেদ করে এই সবজিটাই চোখে পড়ে কিনা...

রাত পৌনে একটার গাড়িতে ফিরলে মগবাজার থেকে সাদা প্যান্ট পরা বেশ পরিপাটি চেহারার ভদ্রলোক উঠেন...কন্ডাক্টর ভাড়া চাইলেই তিনি বেশ ভারিক্কি গলায় বলেন, ’পরে’...এরপর পুরো রাস্তা ভাব ধরে বসে থাকেন...এয়ারপোর্ট কাছাকাছি এলেই কন্ডাক্টরের হাতে পাঁচ টাকা গুঁজে দিয়ে তাড়াহুড়ো করে নেমে যান...যদিও ভাড়া ১৫ টাকা...১০ টাকাতো বাঁচলো :-)

তবে পরিচিতদের সঙ্গে অপরিচিত যাত্রীরাও উঠেন...একবার এক দশাসই চেহারার লোক উঠলো...বাসের একেবারে পেছনের সীটে বসেছি আমি...আমার পাশে খুবই নিরীহ চেহারার এক সদ্য যুবক...তার পাশেই ব্যাটা বসলো...মুখ দিয়ে ভকভক করে মদের গন্ধ বেরুচ্ছে লোকটার...

আমি একবার দেখেই চোখ ফিরিয়ে নিলাম...কিন্তু আমার পাশের ছেলেটি ভয়ার্ত চোখে লোকটির দিকে তাকিয়ে রইলো...আর ওই ব্যাটাও বুঝতে পেরে ছেলেটার সঙ্গে বেশ কর্তৃত্বের সুরে আলাপ চালু করলো...কিছু কিছু কথা এতােটাই অপমানকর আমার মতো গণ্ডারেরও গায়ে লাগলো...যেমন বাড়ি কই? গাইবান্ধা...গাইবান্ধা!!! শালার বলদের দ্যাশ। ওখানকার সব শালারা গাই চো...

এরকম আরো কিছুক্ষন চললো...একসময় আমি ভীষন বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, এ্যাই অাপনি কোথায় নামবেন? আমার দিকে একটু তাকিয়ে বললো, খিলক্ষেত...আমি একটু ভেবে দেখলাম, এখন সবে সাতরাস্তা। খিলক্ষেত অনেকদূর...

অামি লোকটার দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, আপনি মহাখালীতে নেমে যাবেন...লোকটা মদ খেলেও পুরো মাতাল না...ভং ধরছিল...কারণ আমর এ কথা শোনার পর সে কয়েক সেকেন্ড ‍আমার চোখের দিকে তাকিয়ে রইল...এরপর অবাক করে দিয়ে সত্যি মহাখালী নেমে গেলো...

আমি ভীষণ খুশি, লোকটা আমার চোখের ভাষা বুঝতে পেরেছে...সত্যি বলতে জীবনে প্রথম কেউ আমার চোখের ভাষা বুঝেছে...

দেখলে তো, মাতাল লোকটাও আমার চোখের ভাষা বুঝল ঠিকই, আফসোেস শুধু তুমিই আমার চোখের ভাষা বুঝলে না...
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×