somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরাতন এয়ারপোর্টে যা ঘটেছিল সেদিন B-))

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিয়ম হচ্ছে যখন যা নেই তা নিয়ে গল্প করা...প্রচণ্ড ক্ষুধায় খাবারের গল্প করা...পকেট ফাঁকা থাকলে টাকা পয়সা নিয়ে আলাপ করা...দুঃসময়ে সুসময়ের স্মৃতি রোমন্থন করা...তেমনি বৃষ্টি নেই তাই আজ বৃষ্টি দিনের গল্প করা যাক...

বৃষ্টি আমার ভয়াবহ পছন্দের জিনিস...এর সঙ্গে কোন কিছুরই তুলনা চলে না...আমি বৃষ্টির মতো আর কোন কিছুকেই ভালবাসি না...তবে আফসোস আমার এ জীবনে বৃষ্টি নামের কোন নারীর সঙ্গে কখনো পরিচয়ই হয়নি B-)
...এমনকি কেউ মিথ্যে করেও বলেনি তার নাম বৃষ্টি...

৯৪ সালের কথা...তখনো স্কুলেই পড়ি...কিন্তু স্কুলে পড়লেও প্রায় প্রতিদিন বিকেলে আমি আর আমার বন্ধু খেলা ফেলে নিয়ম করে বড়দের মতো হাঁটতে বেরুই...সে বয়েসের তুলনায় উচ্চমার্গীয় কথাবার্তা আলাপের বিষয়বস্তু...এভাবে হাঁটতে হাঁটতে আমরা একদিন একটা অদ্ভুত সুন্দর জায়গা আবিষ্কার করে ফেললাম...জায়গাটা তেজগাঁওয়ের পুরাতন এয়ারপোর্ট...

কী দারুণ সুন্দর জায়গাটা...চারপাশে ঘাস জঙ্গল জমে একটা বুনোভাব এসেছে...তার মাঝখানে কালো পিচ ঢাকা চকচকে রানওয়ে...আমরা ঢুকতাম চন্দ্রিমা উদ্যানের পাশটা দিয়ে...বাধা দেয়ার কেউ নেই...গেট হাট করে খোলা...ঢুকে পড়লেই হলো...

প্রথমে সাদা সিমেন্টের ব্লক বসানো হাঁটা পথ...তার ওপর পিচ ঢালাই করে গাড়ি রাস্তা বানানোর একটা অপচেষ্টা করা হয়েছে...কিন্তু তা ধোপে টিকেনি...এরপর বেশ উঁচু বাঁধের মতো একটা জায়গা যার কারণে বাহির থেকে রানওয়ে সরাসরি দেখা যায় না...বাঁধটা পেরুলেই রানওয়ে...কালো পিচে ঢাকা রানওয়ে...দুপাশে সবুজ ঘাস...শুধু শুধু সবুজ না বাড়াবাড়ি রকমের সবুজ...

করতে চাইলাম বৃষ্টির গল্প করছি রানওয়ের গল্প...সে যাক গে একদিন দুই বন্ধুতে মিলে রানওয়ের ওপর হাত প‍া ছড়িয়ে গল্প করছি...এমন সময় কোথা থেকে খাকি হাফপ্যান্ট পরা এক লোক সাইকেল চালিয়ে আমাদের কাছে এসে বলল, আপনারা একটু সরে বসুনতো এখন প্লেন নামবে...অামরা আবাক বিস্ময়ে দ্রুত সরে গেলাম...ছোট্ট একটা প্লেন নেমে গেলো...গায়ে লেখা এ্যারো বেঙ্গল...

জীবনের অদ্ভুততম ঘটনা চোখের সামনে দেখে দুজনে প্লেন বিষয়ে গল্প কপচাচ্ছি আরো বিস্ময় যে অপেক্ষা করছে তখনো জানবো কেমনে!!! একটু পর দেখলাম বলা নেই কওয়া নেই আকাশে কালো করে মেঘ জমেছে...সঙ্গে গরম বাতাসের কেমন যেনো শীতল ছোপ ছোপ গন্ধ...

আমার বন্ধুটি কিছুই না বলে শুধু চোখের ইশারা করলো...দুজনে আবার দৌড়ে রানওয়ের মাঝে...চুল বড় ছিলো না, তা না হলে খুব লিখতে পারতাম, ঝড়ো বাতাসে চুল উড়ছিল...প্রথমে একপাঁক ধূলিঝড়...এরপর হুড়মুড় করে বৃষ্টি...সে কি বৃষ্টি...প্রথমে দু এক ফোঁটা তপ্ত...এরপর শীতল হতে হতে হাড় কাঁপানো...বাতাস আর বৃষ্টি কণায় দাঁতে দাঁত কপাটি হওয়ার জোগাড়...সেদিন প্রথম বুঝলাম জলে নয় বৃষ্টির ফোঁটা ঝরে পড়া দেখতে বেশি ভাল লাগে সবুজ ঘাসে...

অনেকদিন বৃষ্টিতে ভিজি না...রানওয়েতেও যাওয়া হয় না...আমার সেই বন্ধুটিও নেই...শুধু স্মৃতিটুকু জ্বলজ্বলে নতুন এয়ারপোর্টের নিয়ন বাতিগুলোর মতো...
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×