somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন ব্লগার সাজি B-))

০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্রে যারা কাজ করেন তারা যদি সকলেই সাংবাদিক হন তাহলে যারা ব্লগে লিখেন তারা সকলেই ব্লগার হবেন না কেন??? কঠিন প্রশ্ন...তবে সহজ উত্তর...

ধরুণ সংবাদপত্রে মোট ৩৭ পদবীর মানুষ কাজ করেন...এর মধ্যে ঝাড়ুদার, ড্রাইভার, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, প্রুফরিডার, পেস্টারসহ আরো অনেক পদের মানুষ রয়েছেন...যারা কেউই সাংবাদিক নন...সত্যিকার অর্থে সাংবাদিক বলতে যাদের বোঝায় সেই সংখ্যাটা খুব বেশি না সংবাদপত্রে...

একইভাবে যারা ব্লগে লিখেন তারা সকলেই অবশ্যই ব্লগার...তবে এখন আমাদের এখানে মিডিয়ার কল্যানে ‘ব্লগার’ শব্দটিকে পদবী মর্যাদা দিয়ে যা বোঝায় তারা সকলেই তা নন...

যেমন ধরুণ ‘নিয়মিত রসুন খেলে ইয়ের শক্তি বাড়ে’ এই টাইপের লেখাও তো অনেকে ব্লগে আকছারই লিখেন...তিনিও অবশ্যই ব্লগার তবে ওই যে বললাম পদবী বা ক্যাটাগরিতে কাভার করছেন না...‌

ঈশ্বর, অবিনশ্বর, নাস্তিকতা, আস্তিকতা, বিজ্ঞান, ধর্মজ্ঞান, অধিকার অনধিকার এসব বিষয় নিয়ে যারা নিরন্তর লেখালেখি করে চলছেন ব্লগে বা তাদের মত প্রতিষ্ঠার সংগ্রামে আছেন তাদের অবশ্যই ব্লগার পদবীটা উপহার দেয়া যায় সাধারণ পাঠকদের পক্ষ থেকে...

এতো প্যাঁচাল পাড়লাম কারন ইদানীং দেখছি অনেকেই ব্লগার সাজছেন...শুধু ব্লগার না মৃত্যু ঝুঁকি বা হুমকিপ্রাপ্ত ব্লগার...আমি যতদূর জানি লেখালেখির জন্য যারা মৃত্যুর পরোয়না মাথায় নিয়ে ঘুরছেন এমন মানুষের প্রকাশিত তালিকা এক থেকে দেড়শ...আর বাংলাদেশে বসে এ ধরণের কট্টর লেখা লিখছেন বড়োজোর শ পাঁচেক লোক...কিন্তু ভাবেসাবে তো মনে হচ্ছে ব্লগে যারা জীবনে দু এক অক্ষর লিখেছেন তাদের সবার জীবন বিপন্ন...

বেশ কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম ‘নিজেকে ব্লগার প্রমাণ হালের ক্রেজ এই বিষয়বস্তুতে’...এরপর লিখলাম কদিন পরেই বিদেশে অ্যাসাইলাম পাওয়ার জন্য ব্লগার প্রমানে হুড়োহুড়ি পড়বে এই আশঙ্কা প্রকাশ করে...নেহায়েত মজা করেই লিখেছিলাম লেখা দুটো...তবে দুটোই সত্য প্রমানিত হতে চলছে দেখে গর্বে বুক উঁচু হচ্ছে...

সাধারণ ধান্ধাবাজদের সঙ্গে দেখি বিখ্যাতরাও একই কাতারে দৌড় শুরু করেছেন...যে যত পারে দৌঁড়াক আপত্তি নেই শুধু ভয় হয় যে মানুষগুলো সত্যিই চাপাতির কোপের তলে মাথা রেখে নিরন্তর লিখছেন তারাই না আবার এ্ দৌড়ে পিছিয়ে পড়েন...আর তারা পিছিয়ে পড়া মানে নতুন নতুন রক্তে রাঙা শিরোনাম...

জগতের সকল প্রাণী সুখী হোক...

বি:দ্র: চুপিচুপি বলে রাখি আমিও ব্লগার সাজার তালে আছি। যদিও আমি ব্লগে লিখি না টুকটাক পড়ি তবুও...ভাল মেকআপ ম্যান পেলে ট্রাই নিতে প্রবলেম কই ম্যান B:-/
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
১৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×