somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেল থেকে বলছি...

১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনানী উড়ালসেতুতে ভীষণ ট্রাফিক জ্যাম...বিরক্তমুখে বসে আছি...জ্যাম দেখলেই আমার সিগারেটের তৃষ্ণা বেড়ে যায়...ফুসফুস আকুপাঁকু করে একটু নির্ভেজাল নিকোটিনের আশায়...গাড়ির কাঁচ নামিয়ে বিড়িতে আগুন দিতেই কানে এলো শব্দগুলো...কেউ অশ্রাব্য ভাষায় চিৎকার করে গালিগালাজ করছে...

আমি গালিগালাজের উৎস খুঁজতে থাকি এদিক ওদিক চেয়ে...অ‍ামার পাশে একটা ছোট পিকআপ ভ্যান...খোলা পিকআপ ভ্যানে চার-পাঁচজন পুলিশ সদস্য বসা...গরমে গা ঘেমে বেচারাদের ইউনিফর্মের রঙই বদলে গেছে...বলা বাহুল্য খুব মায়া হলো মানুষগুলে‍ার জন্য...তার সামনে একটা আসামি পরিবহনের বাস...ওই যে নীল রঙের...একবারে উঁচুতে খুপরির মতো জানালায় লোহার শক্ত জাল দেয়া... অনেকটা কুকুর বহণকারী গাড়িগুলোর মতো...উঁহু ভুল বললাম, কুকুর নেয়ার গাড়িগুলো এরচেয়ে অনেক ভালো...

সামনের ঝ‍া চকচকে সামনের সাদা গাড়িটা একটু সরে যেতেই আমি ফাঁক গলে আমার গাড়িটা ঢুকিয়ে দিলাম...ঠিক তখনই খুঁজে পেলাম অশ্রাব্য বুলি আওড়ানোর উৎস...এক আসামি ওই ফাঁকা খুপরিতে নাক ঠেকিয়ে গালিগালাজ ঝেড়েই যাচ্ছে...নির্দিষ্ট কারো উদ্দেশ্যে নয়...শুনে মনো হলো নিজের অদৃষ্টকেই দুষছে...তার গালিগালাজে পৃথিবীর তাবত মা বোন একবার বিছানায় উঠছেন একবার নামছেন...

লোকটা অপরাধী হবে হয়তো...বেশ জাঁহাবাজ অপরাধীই হবার কথা তা না হলে এভাবে সামনে পেছনে দু গাড়ি পুলিশ থাকার কথা না...তবুও লোকটার জন্য আমার খারাপ লাগতে লাগলো...হয়তো এর কোন মানে নেই...অপরাধ করেছে তার শাস্তিতো পেতেই হবে...তবুও খুব খারাপ লাগতে লাগলো...

আর এই খারাপ লাগার মাঝেই অন্য একটা ভাবনা উঁকি দিলো...এই মানুষটার সঙ্গে আমি বা আমাদের বিশেষ কোন পার্থক্য নেই...ও এখন লোহার খাঁচায় বন্দী...আর আমি সংসারের মায়াজালে...ওর কোন পালাবার পথ নেই...আমারও নেই...

মন না চাইলেও সব করে যাও...নিজের ইচ্ছায় কিচ্ছুটি হবে না...ওই যে সমাজসংসার যা বলে, তার বাইরে যাবার কোন উপায় নেই...এট‍াই নিয়ম এটাই নিয়তি...এটাই শেষকথা...পৃথিবীর সবখানেই এক...

পালাতে চাইছ...পালাবে কোথায়...জগত সংসারের মায়াজাল ছেড়ে বেরুবে কেমনে তুমি...ও প্রলাপ বকছে প্রকাশ্যে আর আমি মনে মনে...এটুকুই ফারাক...

গোল্লায় যাও পৃথিবী...
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×