somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডা. সামুরাই এবং কিছু বকদুল মার্কা কাহিনী!

০৫ ই মে, ২০১২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাঃ ১

কেসটা সামান্য, মোটরবাইক ড্রাইভিং মামলা।
- কোন উকিল ধরবেন?
- অবশ্যই ব্যরিষ্টার রফিক উল হক! দেশের সেরা আইনজীবী ছাড়া চলে নাকি!
ফিস কত দিবেন??
- ২০ টাকা! বড়জোর ৫০!! :|

- কয়কি?? :-&
- হেহ, এত টাকা দিয়া উনি জীবণে করবেন টা কি শুনি?! একজন মানুষের জীবণে কত টাকা লাগে? মানবতা বলতে কি কিছু নাই? আমি গরীব মানুষ, সামর্থ অনুসারে দেব!

- তাইলে ২০ টাকার উকিলের কাছে যান না কেন?
-- কন কি এগুলান? গরীব বলে আমার কি বিচার পাবার অধিকার নাই? শুধু বড়লোকেরা তার সেবা পাবে আমরা পামু না??

ঘটনাঃ ২

একখান টিনশেডের বাড়ি বানামু । ডিজাইন করামু বুয়েটের আর্কিটেক্ট দিয়া!

- ফিস?
- বড় জোড় ১০০ টাকা!

-কয়কি?? :-&
- হেহ, এত টাকা দিয়া উনারা জীবণে করবেন টা কি শুনি? একজন মানুষের জীবণে কত টাকা লাগে? মানবতা বলতে কি কিছু নাই? আমি গরীব মানুষ, সামর্থ অনুসারে দেব!

- তাইলে ১০০ টাকার মিস্ত্রির কাছে যান না কেন?
-- কন কি এগুলান? গরীব বলে আমার কি আর্কিটেক্টের সেবা পাবার অধিকার নাই? শুধু বড়লোকেরা তার সেবা পাবে আমরা পামু না??

ঘটনাঃ ৩

একখান DLSR ক্যামেরা পছন্দ হইল রহিমের
দাম জিগাইলো দোকানদার কে।

দোকানদার বলে: "৭০,০০০ টাকা।"
রহিম বলে, "দেড় হাজার টাকা!"
দোকানদার তেড়ে উঠে বলল, "ফুটেন মিয়া!"

রহিমও গলাবাজি শুরু করে দেয়ঃ
"একখান ক্যামেরার দাম কিভাবে ৭০,০০০ টাকা হয়?
তাও বাংলাদেশের মত দেশে?
এদেশের মানুষের বাৎসরিক ইনকাম জানেন? এই ৭০,০০০ টাকা দাম নির্ধারণ দেখার কি কেউ নাই? আপনি তো রক্তচোষা!!" :|

দোকানদার বলে, "দাম তো আমি করিনাই, করছে কোশ্পানী! আর আমি লাভ রাখুম না? মাল আনতে কত ভাড়া লাগছে জানেন?"
রহিম কেকিয়ে ওঠে, "এত টাকা দিয়ে কি করবে ক্যামেরা কোম্পানী?? একজন মানুষের বাচার জন্য কত টাকা দরকার?? আর আপনি লাভ রাখবেন কেন? আপনার দোকানে মাল আনতে যেই গাড়ি লাগছে তার ডিজেলের ভর্তুকির পয়সা কে দেয়? সরকার দেয়। সেই পয়সায় আমারও ট্যাক্স আছে!!" :|


উপরের ঘটনাগুলো পড়ে আপনার মনে কোন প্রশ্ন জেগেছে? ভাবছেন কে এই বকদুল??

আসুন নিচের ঘটনাটা দেখে তার পরিচয় জেনে নিই-

ঘটনাঃ ৪

রোগটা সামান্য, হাচি আর সিজনাল জ্বর। কোন ডাক্তারের কাছে যাব? অবশ্যই ডা. X (MBBS, MD, FCPS, FACP অধ্যাপক ও বিভাগীয় প্রধান...) !! সেরা ডাক্তার ছাড়া চলে নাকি!
- ফিস কত দিব??
- ২০ টাকা! বড়জোর ৫০!!

- কয়কি?? :-&
- হেহ, এত টাকা দিয়া উনি জীবণে করবেন টা কি শুনি? একজন মানুষের জীবণে কত টাকা লাগে? মানবতা বলতে কি কিছু নাই? আমি গরীব মানুষ, সামর্থ অনুসারে দেব! :|

- তাইলে ২০ টাকার ডাক্তারের কাছে যান না কেন?
- কন কি এগুলান? গরীব বলে আমার কি সেবা পাবার অধিকার নাই? শুধু বড়লোকেরা তার সেবা পাবে, আমরা পামু না??
*** *** ***

কি বুঝলেন? ইদানীং ব্লগীয় বকদুলদের পরিমাণ আশংকাজনকহারে বেড়ে যাওয়ার এই পোষ্ট।

কোন বকদুল আবার প্রশ্ন করে ফেলতে পারেনঃ
উপরের ৩টি ঘটনার সাথে চিকিৎসা ভিন্ন। কারণ চিকিৎসার সাথে জড়িত মানবিকতা।

- কথা সত্য! তবে চেম্বারে কেউ সেবা আর মানবিকতার জন্য বসেননা। সেবার জায়গা হল সরকারী প্রতিষ্ঠান, যেখানে ডাক্তারেরা সকাল থেকে দুপুর অবধী থাকেন!

সম্পূরক প্রশ্নঃ
- বাকওয়াস কথা! সব শালা ডাক্তার ডিউটি ফালায়া চেম্বারে রোগী দেখে! মেডিকেলে কেউ দেখেই না।

সম্পূরক জবাবঃ
একদিন মেডিকেলে পাওয়া না গেলেই পরদিন পেপারে নিউজ আসে ডাক্তার নাই! ডাক্তার যদি মেডিকেলে না থাকতো তো প্রতিদিন নিউজ পাইতেন! আপনের বাকওয়াসগিরি ফলাইতে মেডিকেলে যায়া খোজ নেন।


মন্তব্যঃ
মানিনা.. মানিনা..! সব শালা কসাই!

প্রতিমন্তব্যঃ
দুঃখ জনক ব্যাপার হইল স্বাধীনতার পর প্রায় ৪০ বছর পারাইল। সেই আমল থিকাই সবাই চিল্লায় ডাক্তার কসাই কসাই! কিন্তু নিজের পোলা- মাইয়ারে ডাক্তার বানায়া কেউ ঠিক করতে পারলোনা! আফসুস!!

তাইলে কি পারলো?

- পারলো সারা জীবন ঠক খাইতে! যেমন ধরেনঃ সেবার আদর্শ নিয়ো যেই ডাক্তার মুফতে রোগীর দেখার জন্য বা ২০-৫০ টাকায় রোগী দেখার জন্য চেম্বার দিল, রোগীরা ওনার চেম্বারের ছায়াও মারাইবেন না। :|

কই যাবে?

যেই ডাক্তার ১,০০০ ট্কা ফিস নেয়, যার ভিড় লম্বা, দরকার পড়লে ২ দিন খাড়ায়া থাইকা তার সিরিয়াল নিয়া, এসিসটেন্ট রে ঘুষ দিয়া বিরাট লাইন পাড়ি দিয়া ওরেই দেখাইবে, এবং ব্লগে আইসা নিজের বকদুল মার্কা মেধার পরিচয় গর্বের সহিত প্রকাশ করিয়া বলিবেঃ সব শালা কসাই! B-)

জাতিগতভাবেই আমরা হইলাম ঠক খাওয়া জাতি!
আইজ ইউনিপে নামের হায় হায় কোম্পানীতে সোনা কিনবো কাইল ১ টাকার সোনালী কয়েন ১০০ টাকায় কিন্ন্যা বেচবো আর পরশু ডুল্যান্সারে ক্লিকায় পয়সা কামাইবো! পরদিন গলায় টাই ঝুলায়া ডাইন হাত বাম-হাত ফলায়া ডেসটিনির পিএসডি হইব! B-)

মাথার ঘিলু খানার ব্যবহার শিখলে ডাক্তার-রোগী নামক পৃথক দুই প্রজাতির সৃষ্টি হইত না, যাদের একদল চিরকালই নিজেদের বুদ্ধির জন্য লাভবান, অন্যরা নিজেদের বকদুল মার্কা ঘিলুর জন্য ঠক খাওয়া!

মাথা খাটান, লাভবান হোন।



ফেসবুকে কর্ণেল সামুরাই
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
৬০টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×