মরহুম আবদুল কাদের-এর জন্ম ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর৷ মৃত্যু ২০০৩ সালের ০৩ জুলাই৷ সে হিসেবে তাঁর যাপিত জীবন ছিল মাত্র ৫৩ বছর ৬ মাস ৩ দিনের৷ তাঁর এই ৫৩ বছরের যাপিত জীবনকে তিনি যে কত সুন্দর ও অনুসরণীয় করে রাখার চেষ্টায় ছিলেন সচেষ্ট, সে বিষয়টি তাঁর মৃত্যুর পর আরো বেশি করে স্পষ্ট হয়ে ওঠে৷
শিক্ষাঃ
মরহুম আবদুল কাদের ১৯৬৪ সালে ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল থেকে এসএসসি পাস করেন৷ এইচএসসি পাস করেন ১৯৬৬ সালে ঢাকা কলেজ থেকে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রী নেন যথাক্রমে ১৯৬৮ ও ১৯৭০ সালে৷ তিনি জীবনের বিভিন্ন সময়ে বেশ কিছু প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন৷ এর মধ্যে অন্তর্ভুক্ত আছে : ঢাকার বিএমডিসি থেকে পার্সোনাল ম্যানেজমেন্ট কোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের কমপিউটার ম্যানেজমেন্ট কোর্স, ঢাকার সাভারে বিপিএটিসি থেকে উন্নয়ন প্রশাসন কোর্স৷ এছাড়া নিয়েছেন কমপিউটারবিষয়ক ২০টি অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ওপর প্রশিক্ষণ৷ শিখেছিলেন বেশ কটি প্রোগ্রামিং ল্যাঙ্গুজেও৷
কর্মজীবনঃ
মরহুম আবদুল কাদের কর্মজীবন শুরু করেন ১৯৭২ সালের ১ অক্টোবর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রভাষক হিসেবে৷ তখন কলেজটি ছিল বেসরকারি৷ ১৯৮৪ সালের ৩১ অক্টোবর কলেজটি সরকারি করা হয়৷ ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি এ কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন৷ পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হিসেবে এ কলেজে ছিলেন ১৯৯৫ সালের ২ আগস্ট পর্যন্ত৷
এরপর সহযোগী অধ্যাপক হিসেবে তাঁকে পদোন্নতি দিয়ে পাঠানো হয় সরকারি পটুয়াখালী কলেজে৷ সেখানে কর্মরত ছিলেন ১৯৮৫ সালের ৩ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত৷
সেখান থেকে তাঁকে নবায়ন ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কমপিউটার সেলের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়৷ সেখানে দায়িত্ব পালন করেন ১৯৯৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ২ জুলাই পর্যন্ত৷
এরপর তিনি দায়িত্ব পান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্বাচিত সরকারি কলেজে কমপিউটার কোর্স চালুকরণ ও শিক্ষক প্রশিক্ষ প্রকল্পের পরিচালক হিসেবে৷ সে দায়িত্ব পালন করেন ২০০০ সালের ২২ জুলাই পর্যন্ত৷
২০০০ সালের ১৮ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি কাটান৷ ছুটি শেষে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন৷
সর্বশেষ দায়িত্ব হিসেবে তিনি মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ)হিসেবে দায়িত্বরত ছিলেন৷ অসুস্থতার কারণে সেপ্টেম্বর, ২০০৩-এ তিনি অবসর নেবেন- এমন সিদ্ধান্তের কথা তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছিলেন৷
স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জীবনে বেশ কিছু অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন৷ এগুলোর মধ্যে ছিল : কলেজে অধ্যাপনার পাশাপাশি সরকারি নির্দেশে দীর্ঘ দিন বাংলাদেশ কমপিউটার কাউন্সিল-এ (বিসিসি) অতিরিক্ত দায়িত্ব পালন, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কমপিউটারবিষয়ক বেশ কয়েকটি কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন এবং কমপিউটারের বিভিন্ন বিষয়ের ওপর বেশ কয়েকটি সেমিনার ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন৷
তিনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক নানাধর্মী লেখালেখির সাথেও জড়িত ছিলেন৷ তার প্রকাশিত প্রবন্ধ ও প্রতিবেদনের সংখ্যা ৩৫টির বেশি৷ ১৯৬৪ সালের দিকে টরেটক্কা নামে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত বিজ্ঞানবিষয়ক ছোটদের পত্রিকার সম্পাদক ও প্রকাশক হবার গৌরবেও গৌরবান্বিত তিনি৷
তিনি বেশ কিছু দেশ সফর করেন৷ এসব দেশের মধ্যে রয়েছে : যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়া ও আরো কয়েকটি দেশ৷
তবে তার জীবনের সবচেয়ে আলোচিত দিকটি হলো, তিনি ছিলেন এদেশের তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃত্৷ তিনি আজ দেশে এ পরিচয়েই সমধিক পরিচিত৷ মাসিক কমপিউটার জগত্কে হাতিয়ার হিসেবে যথাস্থানে যথার্থভাবে কাজে লাগিয়ে তিনি এদেশের তথ্যপ্রযুক্তি আন্দোলনকে অনেকদূর এগিয়ে নিয়ে যান৷ সে কারণে আজ তাঁর অবর্তমানে দেশের মানুষ তাকে স্মরণ করে শ্রদ্ধাভরে, একজন আদর্শ অনুসরণীয় মানুষ হিসেবে।
Press Release
Death Anniversary
Professor Abdul Kader
A distinguished academician, pioneer of ICT movement in Bangladesh and founder of The Monthly Computer Jagat professor late Abdul Kader’s 6th death anniversary will be observed on Friday, 3rd July 2009. A milad mahfil will be held on that day after Jumma Prayer at Dhanmondi, Road-6, House-29. All friends and well wishers of late Abdul Kader are requested to pray for his departed soul.
Best regards
M. A. Haque Anu
Assistant Editor
The Monthly Computer Jagat
Mobile : 01911 341654
ড. মোঃ কায়কোবাদ স্যারের লিখায় মরহুম আবদুল কাদেরঃ
ড. মোহাম্মদ হাননান এর লিখায় মরহুম আবদুল কাদেরঃ
ওমর আল জাবীর মিশোর লিখায় মরহুম আবদুল কাদেরঃ
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


