somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমপিউটার জগৎ প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছে ই-কমার্স মেলা ২০১৩

০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ১ নভেম্বর ২০১২- বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ই-কমার্স মেলা ২০১৩

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আইসিটি ম্যাগাজিন, কমপিউটার জগৎ, এই মেলা আয়োজন করতে যাচ্ছে। ইন্টারনেট এবং মোবাইল ফোন বাংলাদেশে এখন অত্যন্ত জনপ্রিয় এবং এদের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশে অদূর ভবিষ্যতে ই-কমার্স বিশাল জনপ্রিয়তা লাভ করবে। ইতিমধ্যেই বাংলাদেশর বেশ কয়েকটি সফল ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

ই-কমার্স দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করবে এবং একই সাথে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। বর্তমান সরকার “ডিজিটাল বাংলাদেশ” গঠনে দৃঢ়প্রতিজ্ঞ এ “ডিজিটাল বাংলাদেশ” গঠনের অন্যতম প্রধান শর্ত হচ্ছে ব্যবসা ক্ষেত্রে কমপিউটার এবং ইন্টারনেটের সার্থক প্রয়োগ। ই-কমার্স সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান সমূহের কাজে গতিশীলতা আসবে এবং একই সাথে তাদের পণ্য এবং সেবার গুণগত মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে ঢাকায় এই মেলা অনুষ্ঠিত হবে। এতে ই-কমার্সের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইলফোন কোম্পানী, সরকারি প্রতিষ্ঠান, এনজিও, কমপিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।

এই মেলার মাধ্যমে এসব প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবাসমূহ ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবে। একই সাথে মেলায় সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হবে। দেশের বরেণ্য আইসিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকগণ এইসব সেমিনার এবং আলোচনা সভায় অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশে ই-কমার্সের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবেন।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ই-কমার্স মেলাকে সফল করার জন্য কমপিউটার জগৎ সকলের সহযোগিতা কামনা করছে। মেলার বিস্তারিত তথ্য comjagat.com ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে।


বিস্তারিত তথ্য জানতে যোগাযোগের মাধ্যম-

মোহাম্মদ এহ্‌তেশাম উদ্দিন

[ওয়েব মাস্টার, কমপিউটার জগৎ]

ফোনঃ 01670223287, 01819898898, 01676736994

ওয়েব : http://www.comjagat.com ; ইমেল: [email protected]

URL: Click This Link

URL [Bangla] : Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×