পুরাতন কাঠের চেয়ার টার কোন খট মট নাই
বেদিশা ঘুরতে ঘুরতে চুপচাপ একদিকে চলে যায়।
মিছা সদাগরের শুঁড়িখানায় আকণ্ঠ মদ গিলে বেহুঁশ আমি
চেয়ারের উপর বসে থাকি চুপচাপ!
একহাত চেয়ারের হাতলে রেখে আরেক হাতে লাঠি ঘুরাই বাতাসে
আর পশ্চাৎদেশের নীচে অনুভব করি চেয়ারের ওম!
চেয়ার আমার সেন্ট মার্টিন, চেয়ার আমার হানিমুন,
চেয়ার ই আমার তেলে ভাজা মচমচে পরটা!
মৃত্যুর ভয়ে বেহুঁশ আমি
চেয়ারের উপরে মরেই পড়ে থাকি চুপচাপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




