somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী

২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতালের দিনে আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে সূচক দ্রুত ওঠানামা করছে। লেনদেনের সাড়ে তিন ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে বেলা পৌনে তিনটার দিকে সাধারণ মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে ৫৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ কোটি টাকা।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইর সদস্য ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৩টি হাউজ বেলা ১১টার মধ্যে লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের সাত মিনিটের দিকে সূচক ৭৮ পয়েন্ট বাড়ে। ২০ মিনিটের দিকে সূচক ৬৯ পয়েন্ট বাড়ে। তবে প্রথম দেড় ঘণ্টা শেষে সূচক কমতে শুরু করলেও বেলা সাড়ে তিনটার পর সূচক বাড়তে থাকে।
এ সময়ে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, এনবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিএমসি কামাল, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, মালেক স্পিনিং, গ্রামীণফোন, আফতাব অটো ও এসআইবিএল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা দুইটার দিকে সিএসসিএক্স সূচক ছয় পয়েন্ট কমে ১০২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×