somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধু সাবধান...দুর্নীতি এখন ঘরে ঘরে। প্রসঙ্গ: বিয়ে..ইংল্যান্ডে অবস্হানরত পাত্র-পাত্রী

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবার যখন দেশে গিয়েছিলাম, তখন সামাজিকতার খাতিরে কিছু যোগ্য আংকেল আন্টির সাথে দেখা করার সুযোগ হয়েছিল। ছেলেদের ইংল্যান্ডে পাঠিয়ে আংকেল আন্টি ভালোই দিন কাটাচ্ছেন। এদের প্রোফাইল এন্যালাইসিস করলে বোঝা যায় খুবই সচ্ছল এবং ধনী মানুষ। বিপদ হল গিয়ে, ওনার বড় ছেলের জন্য বউ পাচ্ছেন না অথবা বলা চলে যোগ্য কন্যা পাওয়া যাচ্ছে না। উনার ছেলে আবার ৩৩ বছরে বয়সে পড়াশুনা শেষ করে স্হায়ী বসবাসের ইংল্যান্ডে অনুমতির অপেক্ষা করছেন।

আংকেলের খেয়াল এক বাপের এক মেয়ে বিবাহ করানো। উনি আবার ব্যাংক মেনেজার ছিলেন। বোঝতেই পারছেন ব্যবসাহিক হিসাবটা!

'ছেলেকে ৩০ অথবা ৩৫ লক্ষ্য টাকা দিয়ে পড়িয়েছি। ছেলে যতই অযোগ্য হোক না কেন, টাকাগুলোতো সুদে আসলে বের করতে হবে।'

যদিও খুলে বলেননি কিন্তু ব্যাপারটা আচ করা যায় যখন কিনা উনি আমার সাথে কিছু তথাকথিত যোগ্য পাত্রীর ইনফরমেশন শেয়ার করলেন। শুরুটা অনেকটা পাত্রীর বাবা এবং তাদের ধন সম্পত্তির কথা দিয়ে।

পরে আন্টি আবার চোখে চোখ রেখে বললেন উনার ছেলের বয়স এখনও ২৭ যখন আমি ভালো করেই জানি তিনি ৩২! আমি ভেবে পাই না মিথ্যা বলার প্রয়োজনটা!

এটা দুর্নীতি না হয়ে কি হতে পারে?

যাই হোক, আমি এই লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করতে চায় এইরুপ ব্যবসার ফাদে পা না মাড়ানোর জন্য। যখন লন্ডন অথবা অন্যান্য দেশে/স্হানে অবস্হানরত পাত্র নিয়ে কথা হয়, নিম্নোক্ত বিষয়গুলোর দিখে নজর দিন।

১। পাত্রের / পাত্রীর সাথে একান্তে সরাসরি সাক্ষাত করুন

২। পাত্র / পাত্রী কি কর্মে আছেন তাহা দেশ থেকে অথবা অন্য কারো মাধ্যমে নিশ্চিত করুন।

৩। পা্ত্র / পাত্রী দেশ বিদেশে কোথায় পড়ালেখা করল তার খোজ নিন

৪। পড়ালেখা করে কি অবস্হায় আছেন তা বোঝার চেষ্টা করুন। মা-বাবা অথবা আত্নীয় সজনের চমকপ্রদ বিজ্ঞাপনে কান দেবেন না। কারন, আপনার মত উনারও প্রায় সময় বিদেশ বিভুইয়ে পথ মাড়ায়নি।

৫। অনেক সময় পাত্র 'পি এইচ ডি' অথবা ব্যারিস্টারি পড়ল সেটা বড় কথা নয়, সে ইহা দিয়ে কি করছে অথবা কি করবে তাহায় মুখ্য! অনেকে বৈদেশিক ডিগ্রীকে ডাল হিসেবে ব্যবহার করে থাকেন, কিন্তু ঠিক মত ইহা প্রয়োগ না করলে তাহার কি কোনো মূল্য আছে?

৬। আপনার লক্ষ্য ঠিক করুন। টাকা নাকি জীবন?

৭। ছেলে অথবা মেয়ের সাথে সরাসরি কথা বলুন এবং ভালোভাবে খোক খবর নিন।

৮। বাবা মায়ের সাথে কথা বলে দেখুন কোনো ব্যবসা/ধান্দার খেয়াল আছে কিনা?

লিস্টটা আপনাদের সহায়তায় আরো বড় করার ইচ্ছা আছে। অনুগ্রহ করে আপনার মন্তব্য/পয়েন্ট জানিয়ে দিন।

ধন্যবাদ...

[বি দ্র: এই লেখাটা মূলত বাংলাদেশ থেকে বাহিরে মাইগ্রেট করা ছেলে মেয়েদের নিয়ে...আপনার চেকলিস্ট পরিবর্তন হবে যদি ছেলে মেয়ের জন্ম বিদেশে হ।]




সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×